"ভাষা কারোর একার কেনা নয়।" দেশপ্রিয় পার্কে রাজ্য সরকারের ভাষা দিবসের (Mamata on Vasha Diwas) অনুষ্ঠানে নাম না করেও বাংলাদেশের ভূমিকার সমালোচনা শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। অনুষ্ঠান শেষে তুললেন জোরাল স্লোগান – ‘জয় বাংলা’। বোঝালেন বাংলার জোর, বাঙালির শক্তি। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,"কোনও দেশ সম্পর্কে কথা বলা উচিত নয়। আমি শুধু আমাদের কথা বলব।" শেষে কবিতার মধ্যে দিয়ে 'শান্তি 'র বার্তা দেন।
Ad image