Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সম্বোধন বিতর্কে ফের জড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Mamata Slams Modi)। এর আগে সংসদে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়-কে ‘বঙ্কিমদা’ বলে সম্বোধন করেছিলেন তিনি। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এ বার রামকৃষ্ণ পরমহংসদেব-এর নামের আগে ‘স্বামী’ উপসর্গ জুড়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
মোদির সমাজমাধ্যমে পোস্ট (Mamata Slams Modi)
বৃহস্পতিবার রামকৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষে সমাজমাধ্যমে (Mamata Slams Modi) পোস্ট করেন মোদি। হিন্দিতে করা সেই পোস্টে তিনি লেখেন, “স্বামী রামকৃষ্ণ পরমহংসের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাই।” তিনি রামকৃষ্ণের আধ্যাত্মিক দর্শনের প্রশংসাও করেন এবং বলেন, তাঁর বাণী মানবতার পথ দেখাবে।

‘স্বামী’ সম্বোধন নিয়েই আপত্তি (Mamata Slams Modi)
তবে এই ‘স্বামী’ সম্বোধন নিয়েই আপত্তি তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Slams Modi)। তিনিও এ দিন রামকৃষ্ণের জন্মতিথিতে শ্রদ্ধা জানান। বাংলায় করা পোস্টে তিনি লেখেন, “যুগাবতার শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথিতে জানাই সশ্রদ্ধ প্রণাম।” পাশাপাশি কামারপুকুর ও জয়রামবাটির উন্নয়নে রাজ্য সরকারের পদক্ষেপের কথাও উল্লেখ করেন।
প্রধানমন্ত্রীকে নিশানা মমতার
এর কিছু ক্ষণ পরেই ইংরেজিতে আর একটি পোস্ট করে প্রধানমন্ত্রীকে নিশানা করেন মমতা। তিনি লেখেন, রামকৃষ্ণকে সাধারণত ‘ঠাকুর’ বলেই সম্বোধন করা হয়। তাঁর শিষ্যদের ক্ষেত্রে ‘স্বামী’ উপসর্গ ব্যবহৃত হয়, যেমন স্বামী বিবেকানন্দ। তাই রামকৃষ্ণের নামের সঙ্গে নতুন উপসর্গ না জুড়তে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান তিনি।
আরও পড়ুন: Ramadan: সুলভ দামে প্রোটিন, রমজানে স্বস্তি বাংলাদেশবাসীর!
উল্লেখ্য, গত বছর ‘বন্দেমাতরম’-এর অনুষ্ঠানেও সম্বোধন নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন মোদি। সেই ঘটনার পর আবার নতুন বিতর্ক ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে রাজ্যে।


