Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: উত্তর-পূর্ব ভারতের মণিপুরে (Manipur Earthquake) ফের ভূমিকম্পে কেঁপে উঠল এলাকা। মঙ্গলবার সকালেই মইরাং অঞ্চলে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৩। স্থানীয় সময় সকাল ৯টা ৫২ মিনিট নাগাদ কম্পনটি ধরা পড়ে। জানা গিয়েছে, ভূপৃষ্ঠের প্রায় ৫০ কিলোমিটার গভীরে এর উৎসস্থল ছিল।
এর আগেও ভূমিকম্প (Manipur Earthquake)
উল্লেখ্য, এর আগেও চলতি মাসের ১৮ তারিখ একই রাজ্যে ভূমিকম্প (Manipur Earthquake) হয়েছিল। তখন তার তীব্রতা ছিল ৩.৮ এবং কেন্দ্রস্থল ছিল কামজোঙ এলাকা। বারবার এই ধরনের কম্পনে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়াচ্ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

কলকাতায় কম্পন
শুধু মণিপুরই নয়, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্পের ঘটনা লক্ষ্য করা যাচ্ছে। কয়েকদিন আগে কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও কম্পন অনুভূত হয়েছিল। দুপুর নাগাদ হঠাৎই দুলে ওঠে বহু এলাকা। প্রাথমিকভাবে জানা যায়, এর উৎসস্থল ছিল বাংলাদেশের খুলনার কাছে। সেই কম্পনের তীব্রতা ৪.৯ থেকে ৫.৫-এর মধ্যে ছিল বলে বিভিন্ন সূত্রে জানা যায়।

আরও পড়ুন: Babu Master TMC: ৫ বছর পর সেই বিধানসভার আগেই ঘর ওয়াপসি, তৃণমূলে ফিরলেন বাবু মাস্টার
এর আগে দিল্লি-এনসিআর-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকাতেও কম্পন অনুভূত হয়েছিল। নয়ডা থেকে জম্মু-কাশ্মীর পর্যন্ত বহু জায়গায় মানুষ ভূমিকম্প টের পান। হঠাৎ কম্পনে আতঙ্কিত হয়ে অনেকেই বাড়ি ও অফিস থেকে বেরিয়ে খোলা জায়গায় আশ্রয় নেন। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের ভূমিকম্প সাধারণত কয়েক সেকেন্ড স্থায়ী হলেও তার প্রভাব মানুষের মনে ভয় তৈরি করে। তাই এমন পরিস্থিতিতে শান্ত থাকা এবং নিরাপদ স্থানে যাওয়াই সবচেয়ে জরুরি বলে মনে করা হচ্ছে।


