Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ফেব্রুয়ারির শেষ থেকে মার্চের (March Bank Holiday) শুরু-উৎসব ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে দেশের বিভিন্ন প্রান্তে টানা কয়েকদিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হতে চলেছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) প্রকাশিত ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, এই সময়ের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ দিনে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ফলে গ্রাহকদের আগাম সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
ছুটির তালিকা (March Bank Holiday)
- ছুটির তালিকা অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি (March Bank Holiday) মাসের চতুর্থ শনিবার হওয়ায় সারা দেশের ব্যাঙ্ক শাখাগুলি বন্ধ থাকবে। এরপর ১ মার্চ রবিবার, সাপ্তাহিক ছুটির কারণে ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকবে সর্বত্র। ২ মার্চ হোলিকা দহন উপলক্ষে উত্তরপ্রদেশের কানপুর ও লখনউতে ব্যাঙ্ক ছুটি থাকবে, যদিও দেশের অন্যান্য অংশে পরিষেবা স্বাভাবিক থাকবে।

- ৩ মার্চ দোলযাত্রা ও হোলির কারণে কলকাতা-সহ মুম্বই, ভোপাল, দেরাদুন, গ্যাংটক, গুয়াহাটি, হায়দরাবাদ, জয়পুর, নাগপুর ও পাটনায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। পরদিন ৪ মার্চ হোলি উপলক্ষে নয়াদিল্লি, আমেদাবাদ, ভুবনেশ্বর, চণ্ডীগড়, ইম্ফল, ইটানগর, জম্মু, কানপুর, লখনউ ও রায়পুরে ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকবে।
- এছাড়াও মার্চ মাসজুড়ে একাধিক সাপ্তাহিক ছুটি, দ্বিতীয় ও চতুর্থ শনিবার, উগাড়ি, ঈদুল ফিতর, রাম নবমী ও মহাবীর জয়ন্তীর মতো উৎসবের দিনেও বিভিন্ন রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ফলে গুরুত্বপূর্ণ ব্যাঙ্ক সংক্রান্ত কাজ, যেমন চেক ক্লিয়ারেন্স, ডিমান্ড ড্রাফট বা কেওয়াইসি আপডেটের ক্ষেত্রে বিলম্ব হতে পারে।

আরও পড়ুন: Kolkata Earthquake: ভূমিকম্পে কাঁপল কলকাতা, কোন আশঙ্কার আভাস?
তবে গ্রাহকদের স্বস্তির বিষয়, শাখা বন্ধ থাকলেও অনলাইন ব্যাঙ্কিং, ইউপিআই এবং এটিএম পরিষেবা চালু থাকবে। তাই জরুরি লেনদেনের জন্য ডিজিটাল মাধ্যম ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। অপ্রয়োজনীয় ঝামেলা এড়াতে গ্রাহকদের আগেভাগেই ব্যাঙ্কের কাজ সেরে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।


