Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ১৮ এপ্রিল ২০২৬-এ মীন রাশিতে (Mars Rise) উদিত হতে চলেছে Mars বা মঙ্গল গ্রহ। জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে শক্তি, সাহস, যুদ্ধ ও আগ্রাসনের প্রতীক হিসেবে ধরা হয়। তাই এর অবস্থান বদল অনেক রাশির জীবনে প্রভাব ফেলে। বিশেষজ্ঞদের মতে, এবার মঙ্গলের উদয় কিছু রাশির জন্য সমস্যার কারণ হতে পারে।
মেষ রাশি (Mars Rise)
মেষ রাশির ক্ষেত্রে খরচ বেড়ে যাওয়ার (Mars Rise) সম্ভাবনা রয়েছে। অপ্রয়োজনীয় ব্যয়ে বাজেট নষ্ট হতে পারে। মানসিক চাপও বাড়বে, ঘুমের সমস্যাও দেখা দিতে পারে। আইনি জটিলতা এড়িয়ে চলাই ভালো।
কন্যা রাশি (Mars Rise)
কন্যা রাশির জাতকদের সম্পর্কের ক্ষেত্রে সমস্যা বাড়তে পারে। দাম্পত্য জীবনে মতবিরোধ দেখা দিতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রেও পার্টনারের সঙ্গে ঝামেলা হতে পারে। অর্থনৈতিক প্রতারণার ঝুঁকিও রয়েছে, তাই সতর্ক থাকা জরুরি।
তুলা রাশি
তুলা রাশির ক্ষেত্রে শত্রু বৃদ্ধি এবং স্বাস্থ্য সমস্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে অপপ্রচার হতে পারে। দুর্ঘটনার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই সময় কাউকে টাকা ধার না দেওয়াই ভালো।
আরও পড়ুন: Artemis 2 Mission: মহাশূন্যে এক অন্য সন্ধ্যা, চাঁদের আড়ালে লুকিয়ে পৃথিবীর অস্ত!
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকদের কথাবার্তায় রাগ বাড়তে পারে, যা সম্পর্কের উপর প্রভাব ফেলবে। বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, নইলে ক্ষতির সম্ভাবনা রয়েছে। পরিবারে সম্পত্তি নিয়ে অশান্তি হতে পারে।
মীন রাশি
মীন রাশির জাতকদের ক্ষেত্রেও এই সময়টা কঠিন হতে পারে। রাগ নিয়ন্ত্রণে না রাখলে সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কা আছে। অকারণে ঝগড়া বাড়তে পারে। পাশাপাশি, দুর্ঘটনার সম্ভাবনা থাকায় সাবধানে চলাফেরা করা জরুরি।


