Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারের ভাই মহম্মদ তাহির আনোয়ারের রহস্যজনক মৃত্যু। কীভাবে এই মৃত্যু হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি(Masood Brother Death)। জঙ্গি কার্যকলাপের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিল আনোয়ার। বেশ কয়েক বছর ধরে সে জইশের বিভিন্ন সন্ত্রাসবাদী কাজকর্মের সঙ্গে সরাসরি যুক্ত ছিল।
মৃত্যুর কারণ জানা যায়নি (Masood Brother Death)
জইশের পক্ষ থেকে আনোয়ারের মৃত্যুর কথা স্বীকার করা হয়েছে। তবে কীভাবে তার মৃত্যু হল, সে বিষয়ে কিছু জানানো হয়নি। বলা হয়েছে, সোমবার গভীর রাতে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের, বাহাওয়ালপুর শহরে জামিয়া মসজিদ উসমান ওয়ালিতে আনোয়ারের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তার কোনও অসুস্থতা ছিল না কোনও অজ্ঞাতপরিচয় বন্দুকবাজের হামলায় মৃত্যু হয়েছে, তা নিয়ে কিছু জানা যায়নি।
ভারতের আঘাতে কোণঠাসা মাসুদ (Masood Brother Death)
‘অপারেশন সিঁদুর’-এর সময় বাহাওয়ালপুরে জইশের সদর দফতরে ভারতের বিমানবাহিনীর আঘাতে মাসুদের বেশ কয়েকজন ঘনিষ্ঠ আত্মীয়, পরিবারের সদস্য এবং জঙ্গির মৃত্যু হয়। শুরুতে তা মানতে চায়নি জঙ্গি সংগঠন। গত সেপ্টেম্বরে প্রথমবার মাসুদের পরিবারের সদস্যদের মৃত্যুর কথা স্বীকার করে জইশ। এবার মাসুদের ভাইয়েরও মৃত্যু হল। ফলে জঙ্গি নেতাকে বেশ কোণঠাসা করে ফেলতে পেরেছে ভারত।
আরও পড়ুন: Bunker buster: ইরানের ইসফাহানে মার্কিন বাঙ্কার বাস্টার হামলা
জইশের নিকেশই (Masood Brother Death)
‘অপারেশন সিঁদুর’-এর সময় বাহাওয়ালপুরে জামিয়া মসজিদ সুভান আল্লাহতেও আঘাত হানে ভারত। একাধিক জঙ্গি ঘাঁটিতে আঘাতের ফলে জইশের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। মাসুদের বোন, বোনের স্বামী, বোনের ছেলে, বোনের মেয়ে ও এক শিশু-সহ পরিবারের ১০ জন সদস্যের মৃত্যু হয়। এছাড়া মাসুদের কয়েকজন সহযোগীরও মৃত্যু হয়। এই জঙ্গি সংগঠনকে পুরোপুরি শেষ করে দেওয়াই ভারতের লক্ষ্য।



