Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: বছরের শেষ দিনে ট্রেন যাত্রীদের জন্য দুঃসংবাদ। অনিবার্য কারণবশত ৩১শে ডিসেম্বর একগুচ্ছ গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল (Train Cancellations)। বিশেষ করে হাওড়া এবং পাটনা রুটে চলাচলকারী জনপ্রিয় জন শতাব্দী এক্সপ্রেস বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন কয়েক হাজার যাত্রী।
কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে? (Train Cancellations)
রেলওয়ের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, আজকের জন্য নিম্নলিখিত তিনটি ট্রেন সম্পূর্ণ বাতিল থাকবে:
- ১. ১২০২৪ পাটনা – হাওড়া জন শতাব্দী এক্সপ্রেস: আজ পাটনা থেকে হাওড়া আসার কথা ছিল এই ট্রেনটির। কিন্তু রেলের সিদ্ধান্ত অনুযায়ী এটি আজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবে না।
- ২. ১২০২৩ হাওড়া – পাটনা জন শতাব্দী এক্সপ্রেস: একইভাবে হাওড়া থেকে পাটনাগামী জন শতাব্দী এক্সপ্রেসটিও আজ বাতিল ঘোষণা করা হয়েছে।
- ৩. ১৩২৮৮ আড়া জংশন – দুর্গ সাউথ বিহার এক্সপ্রেস: আড়া জংশন থেকে দুর্গের উদ্দেশ্যে রওনা হওয়া এই ট্রেনটির পরিষেবাও আজ বন্ধ থাকবে।
যাত্রী ভোগান্তি চরমে:
৩১ ডিসেম্বর অর্থাৎ বছরের শেষ দিন হওয়ার কারণে বহু মানুষ ভ্রমণের পরিকল্পনা করেছিলেন। বিশেষ করে কাজের সূত্রে বা ছুটিতে বাড়ি ফেরার জন্য এই ট্রেনগুলি অত্যন্ত জনপ্রিয়। হঠাৎ এই বাতিলের (Train Cancellations) সিদ্ধান্তে চূড়ান্ত হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ যাত্রীদের। তবে কী কারণে এই ট্রেনগুলি বাতিল করা হয়েছে, সে বিষয়ে রেলের তরফে বিস্তারিত কিছু জানানো হয়নি; শুধুমাত্র ‘অনিবার্য কারণ’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন:BJP vs TMC: বঙ্গে নেই নারী নিরাপত্তা, মমতাকে তীব্র আক্রমণ বিজেপি নেতার!
রেল সূত্রের খবর, বাতিল ট্রেনের যাত্রীরা নিয়ম অনুযায়ী টিকিটের সম্পূর্ণ টাকা রিফান্ড পাবেন। যাত্রীদের অনুরোধ করা হচ্ছে স্টেশনে ভিড় না বাড়িয়ে ভারতীয় রেলের অফিশিয়াল ওয়েবসাইট বা এনকোয়ারি পোর্টালের মাধ্যমে ট্রেনের বর্তমান অবস্থা যাচাই করে নিতে।


