Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আইপিএল-এ প্রথম ম্যাচ হেরে চাপে নাইট শিবির। এবার চাপ বাড়ল তারকা পেসারকে নিয়ে (Matheesha Pathirana)।
আইপিএল খেলার ছাড়পত্র পেলেন না পাথিরানা (Matheesha Pathirana)
প্রথম ম্যাচে হার দিয়ে এই মরশুমের আইপিএল যাত্রা শুরু করেছে কেকেআর। মুম্বইয়ের বিরুদ্ধে ২২০ রান তুলেও খারাপ বোলিংয়ের কারণে হারতে হয়েছে নাইট শিবিরকে। বোলিং বিভাগের করুণ পরিণতি হয় রোহিত শর্মা, রিকেলটনদের সামনে। ২২০ রান তুলতে কোনও বেগ পেতে হয়নি মুম্বইকে। তাতেই বোলিং বিভাগের দুর্বলতার ছবি সামনে আসে (Matheesha Pathirana)।
কলকাতার ব্যাটিং বিভাগ শক্তিশালী হলেও গোটা মরশুমে বোলিং নিয়ে চিন্তায় থাকবেন অভিষেক নায়ার। তবু আশা করা হচ্ছিল শ্রীলঙ্কার পেসার মাথিসা পাথিরানা যদি ফেরেন তাহলে কিছুটা সামাল দুটি পারবে। কিন্তু সেই আশায় সম্পূর্ণ জল পড়েছে। কারণ সম্ভবত সেটা হচ্ছে না। ফিটনেস টেস্টে ব্যর্থ হয়েছেন এই পেসার।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল যে তাঁদের তরফ থেকে ফিটনেস টেস্ট আয়োজন করা হবে আর সেই টেস্টে পাশ করতে পারলে তবেই মিলবে আইপিএল খেলার ছাড়পত্র। কিন্তু বোর্ডের পক্ষ থেকে যে মাপকাঠি দেওয়া হয়েছিল সেটা পূরণ করতে পারেননি শ্রীলঙ্কান পেসার। যদিও এখন নাইটদের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। কিন্তু এই টেস্টে ব্যর্থ হওয়ার কারণে তাঁর আইপিএল-এ খেলতে আসার সম্ভাবনা প্রায় নেই বলেই মনে করা হচ্ছে। যদি তাঁকে আইপিএল খেলতে হয় তবে তাঁকে আবার সেই পরীক্ষা দিতে হবে এবং তাতে উত্তীর্ণ হলে তবেই যোগ দিতে পারবেন এই লিগে (Matheesha Pathirana)।

পাথিরানাকে কলকাতা ১৮ কোটি টাকায় দলে নিয়েছে। এর আগে শোনা যাচ্ছিল এপ্রিলের প্রথম সপ্তাহেই হয়ত তিনি যোগ দেবেন নাইট শিবিরে। এবার সেই সব হিসেবে পাল্টে যাচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার সময় চোট পান তিনি। এরপর থেকে মাঠের বাইরে রয়েছেন এই তরুণ পেসার। তিনি যদি না আসতে পারেন তবে যথেষ্ট বিপাকে পড়তে হবে শাহরুখ খানের দলকে।
আরও পড়ুন: Pawan Ruiya PC: সাইবার প্রতারণা মামলায় শিল্পপতি পবন রুইয়ার ৭ দিনের পুলিশ হেফাজত
কলকাতা নিজেদের প্রথম ম্যাচে ভাল ব্যাট করলেও বোলিংয়ে মুখ থুবড়ে পরে। বৈভব এবং মুজরাবানি কেউই কোনও চাপ ফেলতে পারেননি। যদিও এখানে অনেকের মনেই এই প্রশ্ন আসছে যে গতির দিক থেকে উমরান মালিক এগিয়ে থাকা সত্ত্বেও কেন তাঁকে সুযোগ দেওয়া হলো না। অন্যদিকে নারিন-বরুণ জুটিও সম্পূর্ণভাবে ফ্লপ হয়। এবার এই লঙ্কান পেসারকে নিয়ে চাপ বাড়ল টিম ম্য়ানেজমেন্টের। এর পাশাপাশি সবথেকে দামি অলরাউন্ডার গ্রিনকেও বল করতে দেখা যায়নি। এখন জানা যাচ্ছে যে তিনি আরও কিছুদিন পিঠের চোটের কারণে বল করতে পারবেন না (Matheesha Pathirana)।
একদিকে বোলিং নিয়ে চিন্তার মেঘ আর অন্যদিকে দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ SRH, যে দলে অভিষেক শর্মা, ঈশান কিষাণের মতো ব্যাটাররা রয়েছেন। তবে তাঁদের বিরুদ্ধে নামার আগে প্রত্যয়ের সুর শোনা গেল কলকাতার কোচ অভিষেক নাইয়ারের গলায়।
খুব স্বাভাবিকভাবেই ২৫ কোটি দিয়ে দলে নেওয়া গ্রিনকে নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। তবে কোচ বলেন, ‘ক্যামেরন গ্ৰীন খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমরা ফর্ম দেখে সেরা খেলোয়াড়কেই নিই। কিন্তু পরে কী হবে সেটা তো আগে থেকে বোঝা যায়না। গ্ৰীন এখন বল করতে না পারলেও খুব দ্রুত বোলিংয়ে ফিরবে।’
নাইট শিবিরের অন্যতম ভরসা বরুণ চক্রবর্তী। কিন্তু সদ্য শেষ হওয়া টি-২০ বিশ্বকাপ থেকে তাঁর ফর্ম নিয়ে চিন্তা বেড়েছে। প্রথম ম্যাচেও দাগ কাটতে পারেননি। তবু কোচের ভরসা রয়েছে তাঁর উপর। তিনি বলেন, ‘বরুণ অসাধারণ বোলার। দেশের হয়ে দারুণ পারফর্ম করেছে। ওর প্রতি প্রচুর প্রত্যাশা তৈরি হয়েছে। কিন্তু ও দারুণ বোলার। ওয়াংখেড়ের স্পিনাদের জন্য খুবই চ্যালেঞ্জিং। মুম্বইয়ের স্পিনাররাও রান দিয়েছে। আমরা বরুণের পাশে সবসময় আছি যাতে ও ওর চেনা ছন্দে কামব্যাক করতে পারে।’
আগের ম্যাচে হিটম্যানের সামনে বরুণ হোক বা বাকি বোলার, সবাই খেই হারিয়ে ফেলেছিল। সেখান থেকেই ক্রিকেটের অন্দরে একটাই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে যে রোহিতের বিরুদ্ধে নারিনের রেকর্ড ভাল। তাহলে বরুণকে কেন আগে আনল? এটা কার সিদ্ধান্ত?
এর উত্তরে অভিষেক বলেন, ‘বরুণের রেকর্ড ও রোহিতের বিরুদ্ধে ভাল। কিন্তু রোহিত পুরো হোম ওয়ার্ক করে এসেছিল। রিকেলটেনও দারুণ ব্যাট করেছে। তাছাড়া ওয়াংখেড়ের উইকেট স্পিনারদের জন্য খুবই কঠিন ছিল।’
তবে দলের হেড স্যার অজুহাতে বিশ্বাসী নন বরং আগের ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচেই ফোকাস করতে চান। তিনি বলেন, ‘কোন অজুহাত নয়, যে উইকেট আমাদের দেওয়া হবে সেই উইকেটেই আমরা সেরা খেলাটা খেলতে প্রস্তুত। জটিল করে কিছু ভাবতে চাই না। আমাদের ক্রিকেটাররা বিভিন্ন ধরনের উইকেটে রঞ্জি ট্রফিতে লাল বলে খেলেছে। তাই পিচ নিয়ে এত ভাবতে চাই না (Matheesha Pathirana)।’


