Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: শীত মানেই রঙিন উলের সোয়েটার। মা-মাসিদের হাতে বোনা সেই ওমের তুলনা ছিল না। সময় পেরিয়ে সোয়েটার মেশিনে বুনে আসছে মানুষের হাতে। কিন্তু শীত পড়লে ভারতের এক গ্রামে সেই পুরনো রীতি মেনে হাতে বোনা উলের পোশাক তৈরি করেন মেয়েরা। কিন্তু সেই পোশাক মানুষের জন্য নয়(Mathura Elephant)।
হাতিদের জন্য উলের জামা (Mathura Elephant)
উত্তর ভারতের মথুরা শহরের কাছে অবস্থিত Wildlife SOS Elephant Conservation and Care Centre–এর আশপাশের গ্রামের নারীরা হাতিদের জন্য বিশাল আকারের রঙিন উলের জামা বুনে দিচ্ছেন, যাতে তীব্র শীত থেকে তারা রক্ষা পায়(Mathura Elephant)।
শীত থেকে বাঁচাতেই বিশেষ পোশাক
কেন্দ্রের কর্মীরা জানান, শীতের রাতে তাপমাত্রা প্রায় হিমাঙ্কের কাছাকাছি নেমে যাচ্ছিল। এই সতর্কবার্তা পাওয়ার পরই গ্রামবাসীরা উদ্যোগ নেন। তারা হাতিদের জন্য পায়জামার মতো দেখতে বিশেষ পোশাক তৈরি করেন, যা হাতির পা, পিঠ ও গলা ঢেকে রাখে। সূক্ষ্ম নকশা করা সেই পোশাক পরে শান্তভাবে দাঁড়িয়ে থাকা হাতিদের ছবিও উঠেছে। আর তাদের চারপাশে কেন্দ্রের কর্মী ও গ্রামবাসীরা।
নির্যাতিত হাতিদের আশ্রয়কেন্দ্র (Mathura Elephant)
সংরক্ষণ কেন্দ্রে আশ্রয় পাওয়া হাতিরা দীর্ঘদিন ধরে চরম নির্যাতনের শিকার ছিল। অনেককে অবৈধভাবে বন্দি করে রাখা হয়েছিল, তাদের আবার রাস্তায় ভিক্ষা করাতে বা সার্কাসেও ব্যবহার করা হত। নির্মম মাহুতদের হাতে মারধর ও অবহেলার কারণে তাদের শরীর এখন দুর্বল।
হাতিদের বাঁচানোই আসল উদ্দেশ্য (Mathura Elephant)
কেন্দ্রের প্রতিষ্ঠাতা কার্তিক সত্যনারায়ণ বলেন, “এই তীব্র শীতে আমাদের উদ্ধার করা হাতিগুলোকে সুরক্ষিত রাখা খুব জরুরি। অতীতের নির্যাতনের কারণে তারা শারীরিকভাবে দুর্বল এবং নিউমোনিয়ার মতো রোগে সহজেই আক্রান্ত হতে পারে। তাছাড়া শীত তাদের আর্থ্রাইটিসের সমস্যাও বাড়িয়ে দেয়, যা আমাদের বেশিরভাগ উদ্ধার করা হাতির মধ্যেই রয়েছে।”
আরও পড়ুন: Baduria BDO: বাদুড়িয়ায় বিডিও অফিসে নির্বাচনী আধিকারিককে হেনস্থা! রিপোর্ট তলব করল কমিশন
ভালোবাসার উষ্ণতার ছোঁয়া (Mathura Elephant)
বর্তমানে এই কেন্দ্রে ২০টি উদ্ধার করা হাতি রয়েছে। এরা সবাই অবৈধ বন্দিদশা, পাচার চক্র, রাস্তার ভিক্ষাবৃত্তি ও সার্কাসের নিষ্ঠুরতা থেকে মুক্তি পেয়েছে। কর্তৃপক্ষের পরিকল্পনা রয়েছে ভবিষ্যতে আরও ৫০টি হাতি উদ্ধার করার। সেই লক্ষ্যেই নতুন জমি সংগ্রহ করে অভয়ারণ্য সম্প্রসারণের চেষ্টা চলছে। মানুষের মমতা আর উদ্যোগে এই শীতে হাতিরা পেয়েছে নতুন উষ্ণতা। ভালোবাসার উষ্ণতা।



