Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার এবং কোচ পেতে চলেছেন এই বিশেষ সম্মান (Ravi Shastri)।
বিশ্বকাপের মাঝে বড় সিদ্ধান্ত এমসিএ-র (Ravi Shastri)
একদিকে জোরকদমে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর এর মাঝেই রবি শাস্ত্রী সহ আরও বেশ কয়েকজন ক্রিকেটারকে সম্মানিত করার সিদ্ধান্ত নিল মুম্বই ক্রিকেট সংস্থা। ওয়াংখেড়ে স্টেডিয়ামে বসছে ভারতের প্রাক্তন ক্রিকেটার এবং বিরাটদের একসময়ের কোচ রবি শাস্ত্রীর নামে স্ট্যান্ড। এই ঘোষণা করেছে এমসিএ। তবে শুধু শাস্ত্রী নন আরও তিন প্রাক্তন ক্রিকেটারকে সম্মানিত করার কথা জানানো হয়েছে। প্রয়াত দিলীপ সরদেশাই, প্রয়াত একনাথ সোলকার ও ডায়ানা এডুলজির নামে গেট নামকরণ হবে (Ravi Shastri)।
ভারতের প্রাক্তন অলরাউন্ডার এবং কোচ ধারাভাষ্যকার হিসাবেও জনপ্রিয় শাস্ত্রী। খেলা ছাড়ার পর অধিকাংশ সময় তাঁকে ধারাভাষ্যকারের ভূমিকাতেই দেখা গিয়েছে। সেই ভূমিকাতেও তিনি অত্যন্ত জনপ্রিয়। ক্রিকেটে তাঁর অবদানের কথা মাথায় রেখেই ওয়াংখেড়ে স্টেডিয়ামের প্রেস বক্সের নীচে লেভেল ওয়ান স্ট্যান্ডটি শাস্ত্রীর নামে করার সিদ্ধান্ত নিয়েছে এমসিএর অ্যাপেক্স কাউন্সিল।
মুম্বই সাক্ষী থেকেছে শাস্ত্রীয় উত্থানের। তারপর তিনি দেশের হয়ে ৮০টি টেস্ট ও ১৫০টি ওয়ানডে খেলেছেন। ভারতকে নেতৃত্বও দিয়েছেন তিনি। ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্যও ছিলেন তিনি। আবার তাঁর কোচিংয়ে বিরাট কোহলিদের সাফল্যও ছিল ঈর্ষা করার মতো (Ravi Shastri)।

স্টেডিয়ামের ৩ নম্বর গেটের নাম হবে প্রয়াত সরদেশাইয়ের নামে। ৬ নম্বর গেট হবে প্রয়াত সোলকারের নামে। ৫ নম্বর গেট হবে ভারতীয় মহিলা দলের প্রাক্তন অধিনায়ক এডুলজির নামে। এমসিএ সভাপতি অজিঙ্ক নায়েক বলেছেন, ‘আমরা রবি শাস্ত্রীর নামে একটি স্ট্যান্ডের নামকরণের সিদ্ধান্ত নিয়েছি। ক্রিকেটের বিভিন্ন ভূমিকায় শাস্ত্রীর অবদান অসাধারণ। মুম্বইয়ের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে শাস্ত্রীর নাম নিয়ে আলোচনা হয়েছিল। সেখানেই সিদ্ধান্ত হয়েছে। এছাড়া ভারতের তিন প্রাক্তন ক্রিকেটার দিলীপ সরদেশাই, একনাথ সোলকার এবং ডায়ানা এডুলজির নামে স্টেডিয়ামের তিনটি গেটের নামকরণের সিদ্ধান্ত হয়েছে। এমসিএ সব সময় প্রাক্তন ক্রিকেটারদের অবদানকে স্বীকৃতি দিতে আগ্রহী।’

আরও পড়ুন: Holika Dahan: আজ আমাদের ন্যাড়াপোড়া…
এদিকে, সম্মানিত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এডুলজি। তিনি বলেছেন, ‘এমসিএ সভাপতি এবং অ্যাপেক্স কাউন্সিলকে ধন্যবাদ। ওয়াংখেড়ে স্টেডিয়ামের পাঁচ নম্বর গেট আমার নামে করার সিদ্ধান্তে দ্বিগুণ সম্মানিত বোধ করছি। এটা শুধু আমার ক্রিকেট সাধনার স্বীকৃতি নয়। রেলওয়ে স্পোর্টসে আমার অবদানের স্বীকৃতিও (Ravi Shastri)।’


