Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মেঘালয়ের মৌসিনরাম, চেরাপুঞ্জি ছাড়াও ঘুরে আসতে পারেন অচেনা গ্রাম থেকে। যার নৈসর্গিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য (Tour)। আইটিনারিতে রাখতেই পারেন এই অজানা গ্রামগুলিকে।
মেঘালয় (Tour)
সামনেই আসছে পুজো আর তাকে ঘিরে প্ল্যান ইতিমধ্যেই তৈরিতে ব্যস্ত সকলে। কারোর রাট জেগে ঠাকুর দেখা আবার কারোর আড্ডা। কিন্তু এসবের বাইরেও অনেকে আছেন যারা পুজোর কদিন এই ভিড়ের থেকে দূরে কয়েকটা দিন ছুটি কাটাতে ভালোবাসেন। প্রকৃতির সৌন্দর্যের মুগ্ধ রূপ দর্শন করতে বেরিয়ে পড়েন কদিনের জন্য (Tour)।

তেমনই একটি জায়গা হলো মেঘালয়। ঝর্ণা আর জলপ্রপাত দিয়ে সাজানো এই জায়গাকে মেঘের রাজ্যও বলা হয়। চেরাপুঞ্জি ছাড়া যেন মেঘালয় ভ্রমণ সম্পুন্ন হয় না। বৃষ্টির রেকর্ড থাকা চেরাপুঞ্জি কমলালেবুর জন্যও বিখ্যাত। তবে মেঘালয় ছাড়াও এমন কিছু জায়গা আছে যেগুলো শহুরে কোলাহল থেকে অনেক দূরে। যদি মেঘালয় যাওয়ার প্ল্যান করে থাকেন তাহলে সেইসব নিরিবিলি গ্রাম থেকে ঘুরে আসতেই পারেন এই পুজোর ছুটি থেকে।
আরও পড়ুন: Science News: হঠাৎ আক্রমণের কারণে বন্ধ হলো ফ্রান্সের পরমাণু বিদ্যুৎকেন্দ্র
কংথং
মেঘালয়ের বুকেই লুকিয়ে আছে এই অপরূপ সুন্দর গ্রামটি। কংথং গ্রামের একটি ডাকনামও আছে জিংরেই ইয়াওবে। এই গ্রাম যেমন সুন্দর তেমনই এখানকার মানুষ পরিচিত তাদের আতিথিয়তার জন্য। থাকার জন্য একটি কটেজের ব্যবস্থা আছে। শিলং থেকে চেরাপুঞ্জি যাওয়ার রাস্তায় মাওরজং গ্রাম থেকে বাঁহাতি রাস্তায় ঢুকে ২৫ কিলোমিটার গেলে এই গ্রাম (Tour)।
মইরাং
গুয়াহাটি থেকে শিলং হয়ে পৌঁছানো যায় এই গ্রামে। মাওফানলুর হ্রদে যেতে গেলে গেলে মইরাং হয়ে যেতে হয়। স্কুল, কলেজ, বাজার এসন নিয়ে জমজমাট একটি জায়গা হলো মইরাং। মইরাং থেকে মারকাসা ২৭ কিলোমিটার। সেখান থেকে ডানদিকে রাস্তা যেদিকে চলে গিয়েছে, সেদিকেই মাওফানলু হ্রদ। যেখানে জলের ধারের টিলায় বসে প্রকৃতির রূপ উপভোগ করা যায়। চাইলে মাছ ধরারও সুযোগ আছে (Tour)।
ওয়াখেন
পাহাড় ঘেরা এই শান্ত গ্রাম ওয়াখেন শিলং থেকে ৪৮ কিলোমিটার দূরে অবস্থিত। ওয়ারেউ নদীর ধরে অবস্থিত এই গ্রামে গেলে আপনিও উপলব্ধি করতে পারবেন এক অনন্য ট্রেকিংয়ের মজা। এখানে ট্রেকপথ বাঁশের তৈরি। বাঁশের তৈরি স্কাইওয়াকে ঘণ্টা দুয়েক হাঁটার পর পৌঁছবেন মাওমোট ভিউপয়েন্টে। ফেরার সময় বিশ্রাম নিতে চাইলে ওয়ারেউ নদীর পাড়ে বসে বিশ্রাম নিতে পারবেন। সেখানে থাকছে প্রকৃতির সাথে একাত্ম হওয়ার সুযোগ (Tour)।


