Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ৭৫তম জন্মদিনে শুভেচ্ছায় ভেসে গেল আন্তর্জাতিক অঙ্গন(Meloni Wishes PM Modi)। বুধবার সকালে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি (Giorgia Meloni) সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর বার্তা জানান। একসঙ্গে গত বছরের জি৭ সম্মেলনের সেলফি শেয়ার করে তিনি মোদীর নেতৃত্ব, দৃঢ়তা এবং কোটি মানুষের অনুপ্রেরণার উৎস হওয়ার ক্ষমতার প্রশংসা করেন। শুধু ইউরোপ নয়, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউক্রেন এবং আমেরিকার তরফ থেকেও শুভেচ্ছা পৌঁছায় মোদির কাছে।
মেলোনির বার্তা ও ‘মেলোদি’ প্রবণতা (Meloni Wishes PM Modi)
ইতালির প্রধানমন্ত্রী মেলোনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, “ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা(Meloni Wishes PM Modi)। তাঁর শক্তি, দৃঢ়তা এবং কোটি মানুষের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অনুপ্রেরণার উৎস। বন্ধুত্ব ও শ্রদ্ধার সঙ্গে তাঁর দীর্ঘায়ু ও শক্তি কামনা করি, যাতে তিনি ভারতের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে নেতৃত্ব দিতে পারেন এবং ভারত-ইতালি সম্পর্ক আরও সুদৃঢ় হয়।”
সঙ্গে যুক্ত করেছিলেন গত বছরের জি৭ সম্মেলনে তোলা এক সেলফি(Meloni Wishes PM Modi)। সেই ছবিতে দু’জনকে হাসিমুখে ক্যামেরার দিকে হাত নাড়তে দেখা গিয়েছিল। ঠিক সেই মুহূর্ত থেকেই সোশ্যাল মিডিয়ায় #Melodi ট্রেন্ড শুরু হয়, যা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে জনপ্রিয় হয়ে ওঠে। মেলোনি এবারও সেই হ্যাশট্যাগ ব্যবহার করে তাঁর বার্তা শেয়ার করেন।
ট্রাম্পের ফোনালাপ ও কূটনৈতিক বার্তা (Meloni Wishes PM Modi)
তবে মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর ক্ষেত্রে প্রথম ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার রাতেই তিনি সরাসরি ফোনে কথা বলেন মোদির সঙ্গে(Meloni Wishes PM Modi)। এই ফোনালাপ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ গত ১৭ জুন মোদী স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি আলোচনায় আমেরিকার কোনো ভূমিকা নেই এবং ‘অপারেশন সিন্দুর’-এর সময় বাণিজ্য নিয়ে ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা হয়নি।
জন্মদিন উপলক্ষে ফোনে ট্রাম্প মোদিকে শুভেচ্ছা জানান এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার বার্তা দেন। জবাবে প্রধানমন্ত্রী মোদি এক্স হ্যান্ডেলে লেখেন, “ধন্যবাদ আমার বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্প। আপনার উষ্ণ শুভেচ্ছা আমাকে অনুপ্রাণিত করেছে। আমরাও প্রতিশ্রুতিবদ্ধ ভারত-আমেরিকা সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে। ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে আপনার প্রচেষ্টাকে সমর্থন করি।”
অন্যান্য বিশ্বনেতাদের শুভেচ্ছা (Meloni Wishes PM Modi)
শুধু ট্রাম্প বা মেলোনিই নন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও শুভেচ্ছা জানান মোদিকে। এই বার্তাগুলি শুধু ব্যক্তিগত শুভেচ্ছা নয়, বরং ভারতের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্কের উষ্ণতাকেও ফুটিয়ে তুলেছে।

আরও পড়ুন : Israeli Military Expand : গাজায় ইজরায়েলের স্থল অভিযান, রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে গণহত্যার অভিযোগ
জন্মদিনের শুভেচ্ছা থেকে কূটনৈতিক বার্তা(Meloni Wishes PM Modi)
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জন্মদিন উপলক্ষে বিশ্বনেতাদের বার্তায় প্রতিফলিত হয়েছে ভারতের বর্তমান কূটনৈতিক গুরুত্ব(Meloni Wishes PM Modi)। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শক্তির ভারসাম্য-সব ক্ষেত্রেই ভারতের অবস্থান যে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা এই শুভেচ্ছা বার্তাগুলির মধ্য দিয়েই স্পষ্ট।
আরও পড়ুন : Warships And Submarines : লক্ষ্য চিন! নৌসেনা হাতে পাবে দেশে তৈরি ২০০-র বেশি যুদ্ধজাহাজ ও সাবমেরিন
নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিনে বিশ্বের একাধিক প্রভাবশালী নেতার শুভেচ্ছা ভারতকে কেবল মর্যাদার আসনে বসায়নি, বরং ভবিষ্যতের কূটনৈতিক সমীকরণকেও নতুন করে সামনে এনেছে(Meloni Wishes PM Modi)। মেলোনির #Melodi ট্রেন্ড বা ট্রাম্পের ফোনালাপ—সবটাই এক নতুন বার্তা দিচ্ছে, আন্তর্জাতিক মহলে ভারতের নেতৃত্ব ও প্রভাব আগামী দিনে আরও বহুগুণ বাড়বে।


