Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দেবীপক্ষ শুরু হয়ে গেছে, আর (Metro Time in Durga Puja) হাতে গোনা কয়েকটা দিন পরই শহর মাতবে দুর্গাপুজোর উৎসবে। ভিড়ে ঠাসা কলকাতা শহরে দর্শনার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে কলকাতা মেট্রো আগেভাগেই জানিয়ে দিল তাদের পুজো স্পেশাল পরিষেবার তালিকা। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত প্রতিটি লাইনে চলবে বাড়তি ট্রেন, বিশেষ করে সপ্তমী, অষ্টমী ও নবমীতে ব্লু ও গ্রিন লাইনে পাওয়া যাবে রাতভর মেট্রো চলাচলের সুবিধা।
ব্লু লাইন (দক্ষিণেশ্বর – কবি সুভাষ) (Metro Time in Durga Puja)
- পঞ্চমীতে (২৭ সেপ্টেম্বর) পরিষেবা শুরু সকাল ৮টা (Metro Time in Durga Puja) থেকে, চলবে রাত ১১টা পর্যন্ত, মোট ২৬২টি ট্রেন। (Metro Time in Durga Puja)
- ষষ্ঠীতে (২৮ সেপ্টেম্বর) ট্রেন চলবে সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত, মোট ২৪৬টি পরিষেবা।
- সপ্তমী, অষ্টমী ও নবমীতে (২৯ সেপ্টেম্বর – ১ অক্টোবর) দুপুর ১টা থেকে পরদিন ভোর ৪টা পর্যন্ত চলবে ২৪৬টি ট্রেন— অর্থাৎ সারারাত চলবে মেট্রো।
- দশমীতে (২ অক্টোবর) দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত মিলবে ১৩২টি ট্রেন।
গ্রিন লাইন (হাওড়া ময়দান – সল্টলেক সেক্টর V) (Metro Time in Durga Puja)
- পঞ্চমী: সকাল ৭:৩০ থেকে রাত ১১:১৬ পর্যন্ত, মোট 225টি পরিষেবা। (Metro Time in Durga Puja)
- ষষ্ঠী: সকাল ৯টা থেকে রাত ১১:২৮ পর্যন্ত, 184টি ট্রেন চলবে।
- সপ্তমী, অষ্টমী ও নবমী: দুপুর ১:৩০ থেকে ভোর ৪:১৮ পর্যন্ত সারারাত চলবে ট্রেন, ১৯২টি পরিষেবা।
- দশমী: দুপুর ১:৩০ থেকে রাত ১০:৩২ পর্যন্ত, ৭৪টি ট্রেন।
ইয়েলো লাইন (নোয়াপাড়া – জয়হিন্দ বিমানবন্দর)
- পঞ্চমী ও ষষ্ঠী: বিকেল ৩টা থেকে রাত ১০:৩৫ পর্যন্ত ৬০টি পরিষেবা।
- সপ্তমী–অষ্টমী–নবমী: বিকেল ৩টা থেকে রাত ১০:৫০ পর্যন্ত ৬২টি ট্রেন।
- দশমী: বিকেল ৩টা থেকে রাত ৯:২০ পর্যন্ত চলবে ৫০টি ট্রেন।
পার্পল লাইন (জোকা – মাঝেরহাট)
- ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত প্রতিদিন চলবে ৩৮টি ট্রেন, বিকেল ৩টা থেকে রাত ১০:৫৫ পর্যন্ত, প্রতি ২৫ মিনিট অন্তর।

অরেঞ্জ লাইনে পুজোর সময় কোনও পরিষেবা থাকবে না।
আরও পড়ুন: Durga Puja Astrology: মা চন্দ্রঘণ্টার কৃপায় কাদের দিন কাটবে ভালো?
মেট্রো কর্তৃপক্ষ যাত্রীদের অনুরোধ করেছে স্মার্ট কার্ড, ট্যুরিস্ট স্মার্ট কার্ড বা ‘আমার কলকাতা মেট্রো’ অ্যাপ ব্যবহার করে টিকিট সংগ্রহ করতে। QR ভিত্তিক মোবাইল ও কাগজের টিকিটও থাকবে। ট্যুরিস্ট কার্ডে ৩-৫ দিনের জন্য আনলিমিটেড ভ্রমণের সুবিধা থাকবে। অন্যদিকে, যাত্রীদের অনুরোধ করা হয়েছে ট্রেনের দরজা আটকে না রাখতে এবং প্রয়োজনে ভিড় কম হলে পরের ট্রেন ধরতে।


