Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: উত্তর মেক্সিকোয় (Mexico) এক ভয়াবহ বিস্ফোরণে ২৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে বহু শিশুও রয়েছে। ঘটনায় জখম হয়েছেন অন্ততপক্ষে ১১ জন। হার্মিশিলো এলাকার ওয়াল্ডো স্টোরসে বিস্ফোরণটি ঘটে। জখমদের সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
কী বলছে প্রশাসন? (Mexico)
এক ভিডিও বার্তায় সোনোরা স্টেটের গভর্নর আলফানসো ডুরাজো জানিয়েছেন ‘নিহতদের মধ্যে একাধিক শিশু রয়েছে। কারণ জানতে পুরো ঘটনার সবিস্তৃত এবং স্বচ্ছ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দোষীদের যত দ্রুত সম্ভব পাকড়াও করারও চেষ্টা চলছে’। তিনি আরও বলেছেন, কেউ একা এই যন্ত্রণা অনুভব করবেন না। শুরু থেকেই জরুরি বিভাগ, নিরাপত্তা এবং স্বাস্থ্য পরিষেবা অত্যন্ত পেশাদার এবং দায়িত্বশীলভাবে পরিস্থিতির সামাল দিচ্ছে এবং জীবন বাঁচানোর চেষ্টা করছে।

আরও পড়ুন:America: H1B-তে কড়া ট্রাম্প, নয়া ভিডিও বার্তা মার্কিন শ্রম দফতরের
সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রীর পোস্ট
মৃতদের পরিবার এবং পরিজনদের প্রতি শোক এবং সমবেদনা প্রকাশ করে এক্স পোস্ট করেছেন দেশের প্রধানমন্ত্রী ক্লদিয়া শিইনবাম। তাঁর দাবি, ‘সোনোরার গভর্নর আলফানসো ডুরাজোর সঙ্গে যোগাযোগ রেখে চলেছি যাতে যেখানে প্রয়োজন সেখানে সহায়তা দেওয়া যায়। আভ্যন্তরীন সচিব রোজা ইসিলা রডরিগেজকে নির্দেশ দিয়েছি যাতে একটি সহায়ক দল আহত ব্যক্তি ও তাঁদের পরিজনদের সহায়তা করে’।
আরও পড়ুন:Penalty for Fast Walking: হাঁটারও কি এবার গতি সীমা? স্লোভাকিয়ায় ‘দ্রুত হাঁটা’য় জরিমানার শঙ্কা!
ট্রান্সফর্মার ফেটে বিপত্তি? (Mexico)
ঘটনাটিকে হামলা বা এলাকার মানুষের প্রতি হিংসা নয় বলেই উড়িয়ে দিয়ে স্থানীয় প্রশাসন (Mexico)। শহরের দমকল বিভাগের প্রধান জানিয়েছেন আসলেই কোনও বিস্ফোরণ ঘটেছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। স্টেটের অ্যাটর্নি জেনারেল গুস্তাভো সালাস মেডিক্যাল পরীক্ষার তথ্য তুলে ধরে জানিয়েছেন বেশিরভাগ মৃত্যুই হয়েছে বিষাক্ত গ্যাস নিঃশ্বাসে ঢুকে যাওয়ায়। কিছু কিছু সংবাদমাধ্যম অবশ্য ঘটনার জন্য বিদ্যুৎ বিভ্রাটকে দায়ী করেছে। ইলেকট্রিক ট্রান্সফর্মার ফেটেও ঘটনাটি ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। গোটা ঘটনার আগাগোড়া তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে সোনোরার আইনবিভাগ।


