To Join Our Whatsapp Channel
Click here
To Join Our Telegram Group
Click here
Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মাথাব্যথা অনেকেরই নিত্যসঙ্গী (Migraine Sign), তবে সব মাথাব্যথাই যে মাইগ্রেন তা নয়। তবুও এমন কিছু লক্ষণ আছে, যা আগাম ইঙ্গিত দেয় যে মাইগ্রেনের আক্রমণ আসতে চলেছে। বিশেষজ্ঞদের মতে, এই উপসর্গগুলি আগে থেকে চিনে রাখতে পারলে ব্যথা বাড়ার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব।
মাইগ্রেনের ব্যথায় কাবু (Migraine Sign)
বর্তমানে শুধু বয়স্ক নয়, তরুণ প্রজন্মের মধ্যেও (Migraine Sign) মাইগ্রেনের সমস্যা দ্রুত বাড়ছে। মাইগ্রেন শুরু হওয়ার আগে শরীরে কিছু সূক্ষ্ম পরিবর্তন দেখা দেয়, যেগুলি অনেকেই সাধারণ ক্লান্তি বা দৈনন্দিন সমস্যার সঙ্গে গুলিয়ে ফেলেন।

মাইগ্রেনের আগাম লক্ষণ (Migraine Sign)
- যেমন, পর্যাপ্ত ঘুমের পরেও বারবার হাই ওঠা এবং অদ্ভুত ক্লান্তি অনুভব করা মাইগ্রেনের আগাম লক্ষণ হতে পারে। গবেষণায় দেখা গেছে, এই সময় ডোপামিন হরমোনের ওঠানামা শরীরে প্রভাব ফেলে, যার ফলে এই উপসর্গগুলি দেখা দেয়।
- এছাড়া হঠাৎ করে খিদে বেড়ে যাওয়া বা বারবার কিছু খেতে ইচ্ছে করাও সতর্কবার্তা হতে পারে। মিষ্টি বা নোনতা- যে কোনও ধরনের খাবারের প্রতি আকর্ষণ বাড়তে পারে, যা শরীরের বিপাকীয় পরিবর্তনের ফল।

- অনেকের ক্ষেত্রে মাথাব্যথা শুরুর আগে ঘাড়ে টান বা শক্ত হয়ে যাওয়ার অনুভূতি দেখা যায়। এটিকে সাধারণ পেশির ব্যথা ভেবে এড়িয়ে যাওয়া উচিত নয়। পাশাপাশি ঘন ঘন প্রস্রাবের বেগ আসাও মাইগ্রেনের একটি লক্ষণ হতে পারে, যা সেরোটোনিনের মাত্রা পরিবর্তনের সঙ্গে যুক্ত।
আরও পড়ুন: Middle East War: মিসাইলে ‘ধন্যবাদ ভারত’, ইজরায়েল লক্ষ্য করে ফের ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
- মানসিক দিক থেকেও পরিবর্তন লক্ষ্য করা যায়। হঠাৎ করে মন খারাপ, খিটখিটে ভাব বা অকারণ উত্তেজনা মাইগ্রেনের পূর্বাভাস হতে পারে। কিছু ক্ষেত্রে চোখের সামনে ঝাপসা দেখা, আলো ঝলকানি বা অদ্ভুত রেখা দেখাও এর অংশ।
- সব মিলিয়ে, এই ছোট ছোট লক্ষণগুলিকে গুরুত্ব দিলে মাইগ্রেন নিয়ন্ত্রণ করা অনেকটাই সহজ হতে পারে।


