Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বনগাঁর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে শুরু হওয়া বিতর্ক (Mimi Chakraborty) এবার পৌঁছল গ্রেপ্তারের পর্যায়ে। অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তীকে হেনস্থার অভিযোগে পুলিশ গ্রেপ্তার করল স্থানীয় ক্লাব সদস্য তথা জ্যোতিষী হিসেবে পরিচিত তনয় শাস্ত্রীকে। ঘটনার সূত্রপাত গত রবিবার, বনগাঁর এক ক্লাব আয়োজিত অনুষ্ঠানে। অভিযোগ, নির্ধারিত সময়ের কিছু পরে অনুষ্ঠানে পৌঁছন মিমি। সেই কারণ দেখিয়ে তাঁকে মঞ্চে উঠতে দেওয়া হয়নি এবং প্রকাশ্যে অপমান করা হয়।
থানায় লিখিত অভিযোগ দায়ের (Mimi Chakraborty)
এই ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করে বনগাঁ থানায় লিখিত অভিযোগ (Mimi Chakraborty) দায়ের করেন মিমি চক্রবর্তী। অভিযোগে তনয় শাস্ত্রীর নাম উল্লেখ করা হয়। তদন্ত শুরু করে পুলিশ এবং অভিযোগের সত্যতা যাচাইয়ের পর তিন দিনের মাথায় গ্রেপ্তারের সিদ্ধান্ত নেয়। তবে বৃহস্পতিবার সকালে তনয় শাস্ত্রীকে ধরতে গিয়ে পুলিশের সামনে বাধা হয়ে দাঁড়ান স্থানীয় কিছু মানুষ ও তাঁর অনুগামীরা। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এলাকায়।

তনয় শাস্ত্রীর বাড়িতে অভিযান (Mimi Chakraborty)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তেজনার মধ্যেই তনয় শাস্ত্রীর বাড়িতে অভিযান চালানো হয় এবং তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এই সময় আইনশৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে হয়। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধেও আলাদা করে তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন: India GDP Growth: বৈশ্বিক চাপের মধ্যেও শক্ত ভিত, আগামী অর্থবর্ষে জিডিপি বৃদ্ধি ৭ শতাংশের কাছাকাছি
এই ঘটনা নতুন করে শিল্পীদের নিরাপত্তা ও সম্মান নিয়ে প্রশ্ন তুলেছে। প্রকাশ্যে একজন জনপ্রিয় অভিনেত্রীকে হেনস্থার অভিযোগ সমাজে কী বার্তা দিচ্ছে, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। অন্যদিকে, অভিযুক্ত তনয় শাস্ত্রীর গ্রেপ্তারের পর তাঁর সমর্থকদের মধ্যে অসন্তোষ তৈরি হলেও পুলিশ জানিয়েছে, আইন নিজের পথে চলবে।
মিমি চক্রবর্তী বলেন…
এই ঘটনা সম্পর্কে মিমি চক্রবর্তী বলেন, “এই ঘটনার ফলে এমন একজনকে প্রচার দেওয়া হয়েছে, যার এটা দরকার ছিলোনা। মিথ্যে কথা বারবার বললে টিআরপি হয়, সত্যি হয়না। আমি ২০০৯ থেকে কাজ করছি কেউ বলতে পারবেনা যে আমি ৫ মিনিট লেট্ করেছি। নারীর সম্মানের উদ্দেশ্যে আমি লড়াই করেছি। একটা ট্যাক্সি চালকের অশালীন মন্তব্য যখন করেছিল, তাকেও আমি শাস্তি দিয়েছি। আজকাল প্যাপসদের জন্য অনেককিছু আড়ালে চলে যায়।” তিনি আরও বলেন, “আমার আওয়াজ কেউ দমাতে পারেনি। আমি সত্যের জন্য লড়াই করেছি, নারীদের সম্মান রক্ষার জন্য লড়াই করেছি। এটা সবে খারাপ মানুষের শেষের শুরু।”


