Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রাহুল ঢোলাকিয়ার লেখা ও পরিচালনায় (Mimi Chakraborty) আসতে চলেছে নতুন ছবি ‘হাম হিন্দুস্তানি’। সদ্য প্রকাশিত হয়েছে ছবিটির প্রথম ঝলক, যা ইতিমধ্যেই কৌতূহল বাড়িয়ে দিয়েছে দর্শকদের মধ্যে। একটি বাস্তব ঘটনার অনুপ্রেরণায় তৈরি এই ছবি ভারতের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়-স্বাধীনতার পর দেশের প্রথম সাধারণ নির্বাচনের কাহিনি তুলে ধরবে। নেটফ্লিক্সের তরফে প্রকাশিত ঝলকের সঙ্গে জানানো হয়েছে, এই ছবি বিশ্বের বৃহত্তম গণতন্ত্র গড়ে ওঠার নেপথ্যের অজানা গল্প বলবে।
মিমি চক্রবর্তীর ঝলক (Mimi Chakraborty)
প্রথম ঝলকেই নজর কেড়েছে সইফ আলি (Mimi Chakraborty) খানের লুক। সময়ের সঙ্গে মানানসই পোশাক ও অভিব্যক্তিতে তাঁকে দেখে অনেকেই ছবির প্রতি আশাবাদী। পাশাপাশি আলাদা করে আলোচনা শুরু হয়েছে মিমি চক্রবর্তীর উপস্থিতি নিয়ে। শাড়িতে তাঁর লুক দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। অনেকেরই মনে পড়ে গিয়েছে তাঁর জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘গানের ওপারে’-র দিনের কথা। এই পিরিয়ড ছবিতে মিমি ঠিক কোন চরিত্রে অভিনয় করছেন, তা এখনও প্রকাশ্যে আসেনি, কিন্তু সেই রহস্যই আগ্রহ আরও বাড়িয়েছে।

সইফ আলি খানের সঙ্গে তাঁর অন-স্ক্রিন রসায়ন
এর আগেও নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় হিন্দি ছবিতে কাজ করেছেন মিমি। তবে ‘হাম হিন্দুস্তানি’ তাঁকে বলিউডে আরও গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে যাবে কি না, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। সইফ আলি খানের সঙ্গে তাঁর অন-স্ক্রিন রসায়ন কেমন হবে, সেটাও দেখার অপেক্ষায় অনুরাগীরা।

আরও পড়ুন: Mamata On SC: এসআইআর বিতর্কে সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী, পরবর্তী শুনানি সোমবার
ছবির নির্মাতাদের বক্তব্য অনুযায়ী, ‘হাম হিন্দুস্তানি’ শুধু একটি ঐতিহাসিক গল্প নয়, এটি ভোটাধিকার, বিশ্বাস, সাহস এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টার কাহিনি। স্বাধীন ভারতের গণতান্ত্রিক ভিত্তি কীভাবে তৈরি হয়েছিল, সেই মানবিক দিকটি তুলে ধরাই তাঁদের লক্ষ্য। ছবিতে আরও অভিনয় করছেন প্রতীক গান্ধী, দীপক ডোব্রিয়াল, সারিকা এবং শ্রদ্ধা ডাঙ্গার। ইতিহাস আর আবেগের মেলবন্ধনে তৈরি এই ছবি দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে বলেই আশা করা হচ্ছে।


