Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: প্রায় অর্ধশতকের অপেক্ষার অবসান (Mission Artemis 2) ঘটিয়ে সফলভাবে পৃথিবীতে ফিরলেন Artemis 2 অভিযানের চার মহাকাশচারী। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা NASA-র এই ঐতিহাসিক অভিযানে চাঁদের কক্ষপথ ঘুরে নিরাপদে ফিরে আসা নিঃসন্দেহে এক বড় সাফল্য।
সংকট কাটিয়ে ফিরলেন (Mission Artemis 2)
পৃথিবী থেকে চার লক্ষ কিলোমিটারেরও বেশি দূরত্ব (Mission Artemis 2) অতিক্রম করে ফেরার সময় সবচেয়ে সংকটজনক ছিল বায়ুমণ্ডলে প্রবেশের মুহূর্ত। ভয়ংকর তাপমাত্রা ও ঘর্ষণের মধ্যে দিয়ে এগোতে গিয়ে প্রায় ছ’মিনিট যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সেই সময়ই সবচেয়ে বেশি উৎকণ্ঠায় ছিলেন বিজ্ঞানীরা। তবে নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী সব কিছুই শেষ পর্যন্ত ঠিকঠাকভাবে সম্পন্ন হয়।
মহাসাগরে অবতরণ (Mission Artemis 2)
Orion ক্যাপসুলটি অটো-পাইলট মোডে অত্যন্ত উচ্চ গতিতে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে। আগুনের তাপ সহ্য করেই তা মহাকাশচারীদের নিরাপদে বহন করে নিয়ে আসে। অবশেষে প্যারাশুট খুলে প্রশান্ত মহাসাগরে অবতরণ করে ক্যাপসুলটি। উদ্ধারকাজের জন্য আগে থেকেই প্রস্তুত ছিল মার্কিন নৌবাহিনীর জাহাজ ও হেলিকপ্টার।

আরও পড়ুন: Partha Chatterjee ED: সাত সকালে পার্থর বাড়িতে ইডির হানা, বাদ যাননি প্রসন্ন রায়
এই অভিযানে অংশ নেন রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কচ এবং জেরেমি হ্যানসেন। যদিও তাঁরা চাঁদের মাটিতে নামেননি, তবুও চাঁদের কক্ষপথ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছেন। পাশাপাশি চাঁদের অদেখা দিকের ছবি, মহাকাশ থেকে সূর্যগ্রহণের দৃশ্য-সবই ধরা পড়েছে তাঁদের ক্যামেরায়। মাঝপথে কিছু প্রযুক্তিগত সমস্যার মুখোমুখি হলেও মনোবল হারাননি মহাকাশচারীরা। এই সফল প্রত্যাবর্তন আগামী Artemis 3 অভিযানের পথ আরও মসৃণ করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।


