Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বলিউডের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) বড় ছেলে মহাক্ষয় ওরফে মিমো চক্রবর্তী (Mimoh) ও অভিনেত্রী মাদালসা চক্রবর্তীর (Madalsa Chakraborty) বিয়ে হয় ২০১৮ সালে। সেই হিসেবে আজ তাঁদের দাম্পত্য জীবনের বয়স সাত বছর। এত বছর পরও তাঁদের সম্পর্ক আগের মতোই মধুর। সম্প্রতি মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) পুত্রবধূ মাদালসা শ্বশুরবাড়ির ও শ্বশুরের প্রশংসার পাশাপাশি গোপন কথা ফাঁস করলেন। কী গোপন কথা ? শ্বশুরবাড়ি সম্পর্কে কী কী প্রশংসা করলেন অভিনেত্রী? চলুন জানা যাক।
শ্বশুরবাড়ির প্রশংসায় পঞ্চমুখ (Mithun Chakraborty)
সম্প্রতি এক সাক্ষাৎকারে মিঠুনের (Mithun Chakraborty) বউমা মাদালসা (Madalsa ) জানান, বিয়ের পর কখনও শ্বশুরবাড়ির তরফে তাঁকে নিজেকে বদলানোর কোনও চাপ দেওয়া হয়নি। বরং তাঁকে নিজের মতো করে বাঁচতে দেওয়া হয়েছে। মাদালসা জানিয়েছেন, ‘ তিনি বিয়ের আগেই নিজের পরিচয় তৈরি করেছিলেন। বিয়ের পর কিছুই পরিবর্তন হয়নি। কারণ তিনি এমন এক পরিবারে বিয়ে করেছেন , যাঁরা কখনও তাঁর ব্যক্তিগত পরিচয় কেড়ে নিতে চাননি। বরং তাঁকে খুব সুন্দরভাবে গ্রহণ করেছেন।’
আত্মবিশ্বাসী অভিনেত্রী
‘মিঠুন চক্রবর্তীর বউমা’ — এটাই ছিল মাদালসার প্রথম পরিচয়। কিন্তু বিগত কয়েক বছরে তিনি সেই ট্যাগ ছেড়ে নিজের জায়গা তৈরি করেছেন টেলিভিশনের পর্দায়।স্টার প্লাসের জনপ্রিয় ধারাবাহিক ‘অনুপমা’-তে খলনায়িকা ‘কাব্য’ চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি নিজের ব্যক্তিত্ব এবং আত্মবিশ্বাস দিয়েও তিনি নজর কেড়েছেন (Mithun Chakraborty)।
শ্বশুরের গোপন প্রতিভা ফাঁস (Mithun Chakraborty)
সাক্ষাৎকারে মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) এক অজানা দিকও প্রকাশ করেন পুত্রবধূ মাদালসা(Madalsa)। অভিনেত্রী জানান, মিঠুন চক্রবর্তী শুধু পর্দার সুপারস্টার নন, বাস্তব জীবনে তিনি অসাধারণ এক রাঁধুনি। মাদালসার ভাষায়, ‘এমন কোনও পদ নেই যা তিনি তৈরি করতে পারেন না। নিজের রেসিপি নিজেই তৈরি করেন। তাঁর রান্না এতটাই নিখুঁত যে মনে হয় এর আগে এমন স্বাদ কখনও পাইনি।’ তিনি আরও জানান, ‘তিনি মাসে প্রায় ২৮ দিন শুটিং করেন। কিন্তু যখনই বাড়িতে থাকেন, তখন তিনি নিজেই রান্না করেন।’
সুখী সংসার ও পেশাগত ভারসাম্য
বিয়ের পর বহু অভিনেত্রীই পেশাগত জীবনে বিরতি নেন। কিন্তু মাদালসা সেই ধারা ভেঙে নিজের ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে গিয়েছেন। তাঁর কথায়, ‘ পরিবার তাঁকে সবসময় উৎসাহ দিয়েছে। তাই সংসার ও কাজ—দুটোকেই সমানভাবে সামলাতে পেরেছেন তিনি।’

নতুন ছবি নিয়ে ব্যস্ততা
অন্যদিকে, মিঠুন চক্রবর্তীও ( Mithun Chakraborty) এখন ব্যস্ত তাঁর নতুন ছবি ‘প্রজাপতি ২’ নিয়ে। ছবিতে তিনি আবারও একসঙ্গে কাজ করছেন অভিনেতা দেবের সঙ্গে। এই জুটি আগেও দর্শকদের মন জয় করেছে, এবারও তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি নিয়ে দর্শকদের মধ্যে প্রবল আগ্রহ।
আরও পড়ুন: Ind vs Aus: মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই মিচেল মার্শদের কাছে ধরাশায়ী ভারত
পরিবারের বন্ধন
মাদালসার কথায়, তাঁর শ্বশুরবাড়ির পরিবেশ একেবারেই আধুনিক ও খোলামেলা। তিনি বলেন, “এই পরিবারের সবার কাছ থেকে আমি প্রতিদিন নতুন কিছু শিখি। তাঁদের থেকে অনুপ্রেরণা পাই।” নিজের জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিবারের ভূমিকা অনস্বীকার্য বলে জানিয়েছেন অভিনেত্রী।
মাদালসা চক্রবর্তী শুধু একজন সুপারস্টার পরিবারের সদস্যই নন, বরং তিনি নিজেও নিজের পরিচয়ে প্রতিষ্ঠিত একজন শিল্পী।তাঁর খোলামেলা মন, আত্মবিশ্বাস ও পরিবার প্রেম ,এই তিনেই ধরা দেয় এক আধুনিক নারী ও শিল্পীর সম্পূর্ণরূপ (Mithun Chakraborty)।


