Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: কয়েকদিন আগে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের বিরুদ্ধে পোস্টার লাগিয়েছিল বিজেপির কর্মী সমর্থকদের একাংশ।এবার সেই তালিকায় যোগ হল তৃণমূলের এক বিধায়কের নাম।শুক্রবার সকালে দেখা গেল কেশপুরের তৃণমূল বিধায়ক শিউলি সাহাকে ইঙ্গিত করে তার বিরুদ্ধে পড়ল পোস্টার কেশপুরের বিভিন্ন জায়গায়(MLA Agit Poster)। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কেশপুরে ভূমিপুত্র প্রার্থী চাই পোস্টার ঘিরে উত্তেজনা, অস্বস্তিতে শাসক শিবির।
‘ভূমিপুত্র প্রার্থী চাই’ (MLA Agit Poster)
বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কেশপুর বিধানসভা এলাকায় আচমকা পোস্টারিং ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। বিভিন্ন এলাকায় দেওয়ালে পড়েছে পোস্টার,যেখানে লেখা হয়েছে “কেশপুরবাসীর একটাই রায় কেশপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের ভূমিপুত্র প্রার্থী চাই।”
শাসকদলের অন্দরেই শুরু জল্পনা
এই পোস্টার ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে উঠেছে। কে বা কারা রাতের অন্ধকারে এই পোস্টারিং করেছে, তা এখনও স্পষ্ট নয়। তবে ঘটনাকে কেন্দ্র করে শাসকদলের অন্দরেই শুরু হয়েছে জল্পনা।
বিরোধীদের ষড়যন্ত্র দাবি বিধায়কের
কেশপুরের বর্তমান বিধায়ক শিউলি সাহা এই বিষয়ে বলেন, নির্বাচন যত এগিয়ে আসছে বিরোধীরা ততোই বুঝতে পারছে তাদের জেতার সম্ভাবনা বিন্দুমাত্র নেই। তাই এই ধরনের কাজকর্ম করে তারা দেখাতে চাইছে তৃণমূল কংগ্রেসের দলীয় সমস্যা রয়েছে। কিন্তু তাদের সমস্ত পরিকল্পনাই ব্যর্থ করে দেবে কেশপুরের মানুষ আমি অবিভক্ত মেদিনীপুরের ভূমিকন্যা। কেশপুরের মানুষ আমাকে আপন করে নিয়েছেন তাই আমি দু বারের বিধায়িকা।
ক্ষোভ থেকেই এই ধরনের পোস্টারিং
তৃণমূল কংগ্রেসের নেতা তথা জেলা পরিষদের দলনায়ক মহম্মদ রফিক জানান,“কে বা কারা পোস্টার করেছে, আমরা জানি না। রাতের অন্ধকারে এই পোস্টারিং হয়েছে। তবে এটা ঠিক, কেশপুরের মানুষ দীর্ঘদিন ধরেই একজন স্থানীয় ভূমিপুত্র প্রার্থীর অভাব বোধ করছেন। সেই ক্ষোভ থেকেই এই ধরনের পোস্টারিং হয়ে থাকতে পারে।”
‘প্রার্থী হোক স্থানীয় ভূমিপুত্র’ (MLA Agit Poster)
স্থানীয় বাসিন্দা ও দীর্ঘদিনের তৃণমূল কর্মী জুলফিকার আলি বলেন,“কে বা কারা পোস্টার লাগিয়েছে জানি না। তবে আমরাও চাই কেশপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হোক স্থানীয় ভূমিপুত্র।”
আরও পড়ুন: Unmapped Voter: আনম্যাপড ভোটারদের জন্য বিশেষ ফর্ম: বিস্মিত নির্বাচন কমিশন
‘দাবি অযৌক্তিক নয়’ (MLA Agit Poster)
এই প্রসঙ্গে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাস বলেন প্রতিটা এলাকাই চায় তাদের এলাকার মানুষ বিধায়ক হিসেবে জয়ী হোক । কেশপুরের পরিযায়ী বিধায়ক শিউলি সাহা টাকার প্রয়োজন পড়লে কেশপুরে আসেন প্রয়োজন মিটলেই হওয়া হয়ে যান। কেশপুরের সাধারণ মানুষ বিশেষত তৃণমূলের কর্মীরা যে পোস্টার লাগিয়েছেন তাদের দাবি একেবারেই অযৌক্তিক নয়।



