Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: শনিবার, কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্রিগেডে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এক বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর সফর এবং এই ভিভিআইপি মুভমেন্টের কথা মাথায় রেখে কলকাতা পুলিশের পক্ষ থেকে শহরজুড়ে বিশেষ ট্রাফিক নোটিফিকেশন জারি করা হয়েছে(Modi Traffic)। শহরের যানজট এড়াতে এবং নিরাপত্তা বজায় রাখতে পুলিশের পক্ষ থেকে নির্দেশিকা জারি।
পণ্যবাহী যান চলাচল নিষিদ্ধ (Modi Traffic)
শনিবার ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত কলকাতা পুলিশের আওতাধীন এলাকায় সব ধরনের পণ্যবাহী যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। তবে এলপিজি সিলিন্ডার, পেট্রোলিয়াম, অক্সিজেন, ওষুধ, দুধ এবং শাকসবজি বহনকারী গাড়ি এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
যেসব রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে
নিম্নলিখিত রাস্তাগুলোতে যান চলাচল নিয়ন্ত্রণ বা ঘুরিয়ে দেওয়া হতে পারে
এসপ্ল্যানেড র্যাম্প
কে.পি রোড
হসপিটাল রোড
লাভার্স লেন
ক্যাসুরিনা অ্যাভিনিউ
কুইন্সওয়ে
পার্কিং নিষিদ্ধ যেখানে
ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের আশপাশের এলাকায় এবং গুরুত্বপূর্ণ কিছু রাস্তায় পার্কিং পুরোপুরি বন্ধ থাকবে
এজেসি বোস রোড (হেস্টিংস ক্রসিং থেকে ক্যাথেড্রাল রোড পর্যন্ত)
খিদিরপুর রোড, হসপিটাল রোড এবং কুইন্সওয়ে
ক্যাথেড্রাল রোড, কাসুয়ারিনা অ্যাভিনিউ এবং লাভার্স লেন
ট্রাম ও অন্যান্য যান চলাচলে নিয়ন্ত্রণ (Modi Traffic)
প্রধানমন্ত্রীর যাত্রাপথ এবং মিছিলের রুটে ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত ট্রাম চলাচল সাময়িকভাবে স্থগিত বা ঘুরিয়ে দেওয়া হতে পারে। এছাড়াও শহরের অন্যান্য ফিডার রোড রাস্তাগুলো থেকেও প্রয়োজনে পুলিশ গাড়ি গুলিকে ঘুরিয়ে দিতে পারে।
আরও পড়ুন: House Collapse: জোড়াসাঁকোয় বিপজ্জনক বাড়ি মেরামতির সময় হুড়মুড়িয়ে ভাঙল সিঁড়ি
পুলিশের তরফ থেকে পরামর্শ (Modi Traffic)
এই ভিভিআইপি সফরের কারণে শহরের কেন্দ্রস্থলে যাতায়াতের ক্ষেত্রে কিছুটা সময় হাতে নিয়ে বেরোনোই ভাল। সাধারণ ট্রাফিক বিধিনিষেধের পাশাপাশি এই বিশেষ নিয়মগুলো বলবৎ থাকবে।



