Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বুড়ো হাড়ে রীতিমতো ভেলকি দেখাচ্ছেন সামি, নির্বাচকদের কি নজর পড়বে তাঁর উপর (Mohammad Shami)?
আর কত নিজেকে প্রমাণ করবেন সামি? (Mohammad Shami)
কথায় আছে ‘পুরনো চাল ভাতে বাড়ে’, সেই কথাই যাঁরা বারবার প্রমাণ করে এসেছেন তাঁদের মধ্যে মহম্মদ সামি অন্যতম এক নাম। বারবার বহু ক্ষেত্রে এমন অনেককে নিয়ে কথা হয়েছে যখন মনে হয়েছে সে আর ফিরতে পারবেন না কিন্তু ফিরে এসে সবাইকে ভুল প্রমাণিত করেছেন (Mohammad Shami)।
দীর্ঘদিনের কর্মজীবন, যাঁর জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে ভারত থেকে বিদেশে। তাঁর জনপ্রিয়তা ধরা ছোঁয়ার বাইরে। দীর্ঘদিন বক্স অফিসে রাজত্ব করার পর বেশ কিছু বছর ধরে একের পর এক সিনেমা মুখ থুবড়ে পড়তে থাকে তাঁর প্রতিটা সিনেমা। সবাই মনে করছিল এবার বোধহয় শেষ ভারতের সবথেকে বড় সুপার স্টার শাহরুখ খান। কিন্তু তখন যে অন্য গল্প লেখা হচ্ছে সেটা কে জানতো? এরপর ‘পাঠান’ এল আর আবার বক্স অফিসে ঝড় উঠলো, এরপর জওয়ান’-এ অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার। লেখা হলো ফিরে আসার রূপকথা। এমন বহু উদাহরণ রয়েছে খেলার মাঠে। এই মুহূর্তে তেমনই এক নাম ভারতের তারকা পেসার মহম্মদ সামি।

আইপিএল-এর প্রতিটা মরশুমে থাকে নতুন কিছু। যেখানে কোন একটা ছবি পুরোপুরিভাবে উল্টে যায়, আগের কোনও রেকর্ড ভাঙে কেউ আবার নতুন করে কারোর নাম ওঠে রেকর্ড বুকে। চার বছর আগে ২০২২ সালে লখনৌ সুপার জায়ান্টসের প্রথম ম্যাচে, মহম্মদ সামি প্রথম বলেই কোনও রান না করে কেএল রাহুলকে আউট করেছিলেন। আবার যেন তার রিপ্লে দেখা গেল ১ এপ্রিল ২০২৬ সালে। এবার তিনি লখনৌ সুপার জায়ান্টসের বোলিং আক্রমণকে নেতৃত্ব দিচ্ছেন, অন্যদিকে সেই সময়ে রাহুল ছিলেন লখনৌয়ের অধিনায়ক। এবারও আবার রাহুলকে আউট করে গড়লেন রেকর্ড (Mohammad Shami)।

মহম্মদ সামি ২০২২ সালে গুজরাট টাইটান্সের প্রধান প্লেয়ার ছিলেন। সেই মরশুমে বল হাতে দুরন্ত ফর্মে ছিলেন তিনি। LSG-র অধিনায়ক তৎকালীন নেতা ছিলেন কেএল রাহুল। এই মরশুমে চরিত্র জায়গা বদলেছে কিন্তু ছবিটা এক থেকে গেল। দিল্লির হয়ে ইনিংস শুরু করতে মাঠে নামেন রাহুল। তাঁর থেকে দলের প্রত্যাশা অনেক। আর এই ম্যাচেই গোল্ডেন ডাকে ফিরতে হলো রাহুলকে। তাঁকে ফেরালেন সেই সামি। রাহুলের মতো প্লেয়ারের বিরুদ্ধে এই রেকর্ড যেকোনও বলার করতে পারেন না সেটা বিশ্ব ক্রিকেট জানে। কিন্তু সামি করে দেখালেন। সেটা কি নজর এড়িয়ে গেল জাতীয় দলের প্রধান নির্বাচকের?
আরও পড়ুন: Tajpur: সন্ধ্যায় উত্তাল সমুদ্র, তাজপুরে স্নান করতে নেমে তলিয়ে মৃত পর্যটক দম্পতি
মহম্মদ সামি নিজের পরিচিত স্টাইলে সোজা সিমে করেন শর্ট অফ লেন্থ বল। রাহুল সেই বলে কাট খেলার চেষ্টা করে ব্যর্থ হন। সোজা বল চলে যায় ডিপ থার্ড ম্যানে দাঁড়িয়ে থাকা মহসিন খানের হাতে। এর ফলে রাহুলকে ফিরতে হলো গোল্ডেন ডাকে। আর সঙ্গে-সঙ্গে রেকর্ড বুকে নাম লেখালেন সামি। এক উইকেট নিয়েই এই বিশেষ রেকর্ড নিজের নামে গড়লেন বাংলার এই তারকা পেসার। তিনি হলেন আইপিএল-এর ইতিহাসে ১১ তম বোলার যিনি তাঁর মরশুমের প্রথম ম্যাচের প্রথম বলে উইকেট পেলেন তিনি।
এই তালিকায় রয়েছেন ইশান্ত শর্মা (২০০৮), উইলকিন ফ্যাট (২০০৮), শেন হারউড (২০০৯), অমিত সিং (২০০৯), চার্লস ল্যাঙ্গেভেল্ট (২০০৯), আলি মুর্তাজা (২০১০), টিপি সুধীন্দ্র (২০১২), আলজারি জোসেফ (২০১৯), মথিশা পাথিরানা (২০২২), অশ্বিনী কুমার (২০২৫), মহম্মদ সামি (২০২৬) (Mohammad Shami)।


