Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দীর্ঘদিন জাতীয় দলের বাইরে কিন্তু এখনও বল হাতে ঘরোয়া ক্রিকেটে আগুন ঝরাচ্ছেন সামি (Mohammad Shami)।
অবসর প্রসঙ্গে কী জানালেন সামি (Mohammad Shami)
ভারতীয় ক্রিকেটের এই উজ্জ্বল সময়ের মধ্যে লুকিয়ে আছে বেশ কিছু অন্ধকার দিক বা বলা ভাল ধূসর দিক। যার উত্তর আজও স্পষ্ট নয়। একদিকে যেমন বিরাট রোহিতের অবসর নেওয়া নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আবার অন্যদিকে দীর্ঘদিন ধরে সামির দলে জায়গা না পাওয়া নিয়ে বিতর্ক চলছেই (Mohammad Shami)।
ঘরোয়া ক্রিকেটে শেষ কয়েকটি ম্যাচে বল হাতে জ্বলে উঠেছেন বাংলার এই তারকা পেসার। বাংলার বোলিংকে নেতৃত্ব দিয়েছেন তিনি শেষ রঞ্জি ট্রফি এবং বিজয় হাজারে ট্রফিতেও। বাংলার হয়ে একটানা ভাল পারফরম্যান্স করলেও জাতীয় নির্বাচকরা ফিরে তাকাননি তাঁর দিকে। কিন্তু সামি এক লড়াইয়ের নাম হিসেবে নিজেকে তৈরি করেছেন। এতকিছুর পরেও হাল ছাড়তে বাধ্য নন তিনি। এবার আইপিএল-এ নিজের সেরাটা লখনৌ সুপার জায়ান্টসের হয়ে দিতে প্রস্তুত। তবে প্রথম ম্যাচে নামার আগে অবসর নিয়ে বড় বার্তা দিলেন সামি। অজিত আগরকরদের বিরুদ্ধে কড়া ভাষায় তোপ দেগেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খেললেন মহম্মদ সামি। সেখানেই তিনি কথা বললেন অবসর প্রসঙ্গে। জাতীয় দলের দরজা তাঁর জন্য বন্ধ থাকলেও তিনি হাল ছাড়তে রাজি নন। তিনি জানান একমাত্র যেদিন মানসিক ক্লান্তি আসবে সেদিনই সরে দাঁড়াবেন তিনি।

সামি স্পষ্ট বলে দিলেন, ‘আমি এখন অবসর নিয়ে ভাবছিই না। এ সব ভাবলে পারফরম্যান্সে প্রভাব পড়ে। মনে এসব ভাবনা আসার অর্থ তুমি ইতিমধ্যেই ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিয়েছ। কিন্তু এখনও আমি ক্লান্ত নই, হালও ছাড়িনি। যথেষ্ট উপভোগ করছি ক্রিকেট ও নিজের খেলা (Mohammad Shami)।’
২০২৩ সালে আইপিএল-এ সেরা বোলার হয়েছিলেন তিনি। তবে গত মরশুমে একেবারেই নজর কাড়তে পারেননি। SRH-এর হয়ে নয় ম্যাচ খেলে তিনি নিয়েছিলেন ৬টি উইকেট। এ বার সেই পরিসংখ্যান পাল্টাতে মরিয়া সামি। অনুশীলনের সময়েও তাঁকে দেখা গেছে নিখুঁত ইয়র্কারে স্ট্যাম্প ভেঙে দিতে। যার পর দলের কোচের মুখেও শোনা গিয়েছিল সামির প্রশংসা।
আরও পড়ুন: Italy in World CUP FIFA: ইতালির সামনে বাঁচা-মরার লড়াই, সম্মান বাঁচাতে মরিয়া আজুরিরা!
সামি বলেন, ‘বোলার হিসেবে নিজের সেরাটা দেব এবং প্রত্যাশা পূরণের চেষ্টা করব। তবে ভাগ্য তো আমার হাতে নেই। লখনৌ আমার উপরে ভরসা রাখলে নিজেকে উজাড় করে দেব। ঘরোয়া ক্রিকেটে কত ম্যাচ খেলেছি সে সব ভাবছি না। ছন্দ বজায় রাখতে পারলে ভবিষ্যৎ নিয়ে নিশ্চয়ই ভাবব।’ অর্থাৎ আগরকররা জাতীয় দলে সুযোগ না দিলেও সরে দাঁড়ানোর কোনও পরিকল্পনা যে তাঁর নেই ইটা স্পষ্ট (Mohammad Shami)।


