Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আইপিএল-এ দিল্লির বিরুদ্ধে নামার আগে আবারও বিস্ফোরক সামি (Mohammad Shami)।
সামির সপাটে জবাব নির্বাচকদের (Mohammad Shami)
এই মুহূর্তে এক হার না মানা যোদ্ধার নাম মহম্মদ সামি। ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফর্ম করার পরেও কোনও এক অজ্ঞাত কারণে নির্বাচকদের নজর তাঁর দিকে নেই। এর উত্তর আজও অজানা ক্রিকেটবিশ্বের কাছে। এক সময় তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন উঠলে তিনি বারবার প্রমাণ করেছেন যে ফিটনেস সংক্রান্ত কোনও সমস্যা নেই। দেশের জার্সি গায়ে তিনি শেষ খেলেছিলেন ২০২৫ সালে। তারপর আর জাতীয় দলে ডাক পাননি বাংলার এই তারকা পেসার (Mohammad Shami)।
দলে ডাক না পাওয়ার বিষয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলে বোর্ডের রোষানলেও পড়তে হয়েছে তাঁকে। এবার তাঁর পাখির চোখ আইপিএল। এই মেগা টুর্নামেন্টে নিজেকে প্রমাণ করার লক্ষ্যে সামি। কেন তাঁকে টি-টোয়েন্টি বোলার হিসেবে ধরা হবে, এর উত্তরে তিনি বলেন, ‘মনে হয় না কারও পরিসংখ্যান দেখার প্রয়োজন রয়েছে। আমার মতে, যদি আপনার প্রতিভা ও দক্ষতা থাকে, তাহলে পরিসংখ্যানের কী কাজ। যদি আপনি ভাল খেলেন, তাহলে কাউকে ভয় পাওয়ার দরকার নেই।’

সামি নিজেই পরিসংখ্যান তুলে ধরেন। সামি বলেন, ‘আইপিএল-এর পরিসংখ্যান দেখুন। আমার ধারেকাছে কোনও ভারতীয় বোলার রয়েছে? তার পরেও আমি টি২০ বোলার নই। গত পাঁচ–ছ’বছরে ১৩০ উইকেট নিয়েছি। আর কী করতে হবে আমাকে?’ প্রসঙ্গত গত সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ক্রিকেটে ৭ ম্যাচে ১৬টি উইকেট নিয়েছেন তিনি। ২০২০-২০২৫ সালের মধ্যে আইপিএল-এ ৫৬ ম্যাচে নিয়েছেন ৭৩টি উইকেট।
গত বছর ফেব্রুয়ারি মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের হয়ে টি-টোয়েন্টি খেলেছিলেন এই বাংলার পেসার। এরপর বুমরার সাথে সেই জায়গা দখল করেন অর্শদীপ সিং। এছাড়া বদলে তৃতীয় পেসার হিসেবে রয়েছেন হর্ষিত রানা। আবার অন্যদিকে রয়েছেন সিরাজ। টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে যোগ দেন হর্ষিত রানার চোট পাওয়ার পর। বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলেছিলেন তিনি।
আরও পড়ুন: Lay off Bengaluru Housing: আইটি-তে ছাঁটাইয়ের ধাক্কা: চাহিদা কমছে বেঙ্গালুরুর আবাসন বাজারে
কিন্তু চোট সরিয়ে ফেরার পরেও ব্রাত্য সামি। ভারতের প্রধান নির্বাচক অজিত আগরকার জানিয়েছিলেন সামির চোট নিয়ে তাঁর কাছে কোনও আপডেট নেই। এর জবাবে পাল্টা জবাব দিয়েছিলেন সামি। তিনি বলেছিলেন তাঁর সঙ্গে এই বিষয়ে কেউ যোগাযোগ করেননি। কিন্তু এখন থেকেই তৈরি হয় বিতর্ক যে দলের প্রধান নির্বাচক হয়ে একজন প্লেয়ারের কোনও আপডেট নেই কেন বোর্ডের কাছে। বার নিলামের আগে ১০ কোটি টাকা দিয়ে সামিকে দলে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। দলের যা পেস আক্রমণ, তাতে সামিই নেতা। এখন দেখার আইপিএলে তিনি কেমন পারফর্ম করেন (Mohammad Shami)।


