Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আগামীকাল এই মরশুমের আইএসএল-এর প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে কেরালা ব্লাস্টার্স ও মোহনবাগান (Mohun Bagan)।
আত্মবিশ্বাসী বাগান শিবির (Mohun Bagan)
কলকাতার আবেগের সাথে চিরকাল জড়িয়ে রয়েছে ফুটবল। যুক্তি-তক্কো-গপ্পের সাথে ফুটবল যেন ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে। বাকি সময় এক থাকলেও বাঙালি বরাবর দুই ভাগে বিভক্ত, মোহনবাগান আর ইস্টবেঙ্গলে। আর সেই ফুটবল নিয়ে যখন অনিশ্চিয়তা সৃষ্টি হয়েছিল, ফুটবলারদের পাশাপাশি সমর্থকদেরও ছিল মনখারাপ। তবে জট কাটিয়ে ভালবাসার দিনে শুরু হচ্ছে বাঙালির আরেক ভালবাসার খেলা ফুটবল (Mohun Bagan)।
শনিবার বিকেলে যুবভারতীতে ডিফেন্ডিং আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে নামছে কেরালা ব্লাস্টার্স। তার আগে এদিন সাংবাদিক সম্মেলনে বাগান কোচ সার্জিও লোবেরা একপ্রকার ঘোষণা করেই রাখলেন, এবারেও চ্যাম্পিয়ন মোহনবাগানই। তবে তিনি এও স্পষ্ট করে জানালেন ভুলের কোনও জায়গা নেই। ফুটবলে যখন তখন যা খুশি হতে পারে আর বিপক্ষ সম্পর্কে লোবেরা বলেন, ‘কেরালা ভাল দল, ওদের বিদেশিদের বিরুদ্ধেও আমরা আগে খেলিনি। তবে আমাদের অনুশীলন ভাল হয়েছে। মোহনবাগান তৈরি হয়েই নামবে।’
মরশুমের প্রথম ম্যাচের আগেই নিজের এবং দলের লক্ষ্য স্পষ্ট করে জানিয়ে দেন সার্জিও লোবেরা। তিনি বলেন, ‘আমরা শুধু আমাদের কাজটা করব, ফোকাস পুরোপুরি খেলায় রয়েছে। কেরালাও উচ্চ মানের ফুটবল খেলবে। তবে আমাদের লক্ষ্য থাকবে লিগ টেবিলে সবার ওপরে বা শীর্ষে শেষ করা।’

ডুরান্ড কাপ, আইএফএ শিল্ডের তুলনায় বর্তমানে মোহনবাগান দল অনেকটা ফিট বলে জানান বাগান কোচ। অন্যান্য দল যেখানে ১৪-১৫ দিন অনুশীলন করে টুর্নামেন্টে নামছে সবুজ মেরুন ব্রিগেড সেখানে দুই মাসের ওপর অনুশীলন করেছে। সেই সম্পর্কে লোবেরা জানান, ‘আমাদের দল ভাল, অনুশীলনও ভাল হয়েছে। টুর্নামেন্ট শুরু হওয়ায় ফুটবলাররা খুশি। সবার জন্যেই কঠিন মরশুম হবে (Mohun Bagan)।’
আরও পড়ুন: RG Kar Hospital: পা ভাঙা নবজাতকের মৃত্যু, উঠছে একের পর এক প্রশ্ন!
চলতি মরশুমে আইএফএ শিল্ড জয় ছাড়া খুব একটা ভাল যায়নি মোহনবাগানের। সেই অতীত ভুলে বর্তমান নিয়েই ভাবতে চান বলে সাফ জানিয়ে দিলেন তিনি। লোবেরা বললেন, ‘অতীতে কী হয়েছে ভুলে যেতে চাই। আমি আসার পর আমার মতো করে দলকে অনুশীলন করিয়েছি। দলের থেকে কোন ধরনের ফুটবল চাই সেটাও পরিষ্কার জানিয়ে দিয়েছি প্লেয়ারদের।’ তিনি আরও যোগ করেন, ‘আমাদের কাজের একটা বড় লক্ষ্য সমর্থকদের মুখে হাসি ফোটানো। এতদিন ধরে সমর্থকদের জন্যই অপেক্ষা করছিলাম। আশা করছি কাল যারা আসবেন তারা হাসিমুখে ফিরবেন।’
ক্লাব সূত্রে জানা গেল, ব্যাপক পরিমাণে টিকিটের চাহিদা রয়েছে। শনিবারের ম্যাচে প্রায় ৪০ থেকে ৫০ হাজার দর্শক হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই জানা যাচ্ছে (Mohun Bagan)।


