Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই কোথায় এই প্রশ্ন এখন আন্তর্জাতিক রাজনীতির বড় রহস্যে পরিণত হয়েছে(Mojtaba Khamenei)। যুক্তরাষ্ট্রের সিআইএ এবং ইজরায়েলের মোসাদ দুই শীর্ষ গোয়েন্দা সংস্থাই তার অবস্থান ও কার্যক্রম সম্পর্কে নিশ্চিত তথ্য খুঁজে পাচ্ছে না।
নেতৃত্বে আসার পর প্রকাশ্যে নেই মোজতবা (Mojtaba Khamenei)
পিতা আয়াতোল্লাহ আলি খামেনেই নিহত হওয়ার পর মোজতবা নেতৃত্ব গ্রহণ করেন। কিন্তু তারপর থেকে তিনি প্রকাশ্যে আসেননি। মাত্র দুটি লিখিত বার্তা প্রকাশিত হয়েছে, কোনও ভিডিও বা অডিও বক্তব্য নয়। এতে তার শারীরিক অবস্থা ও নেতৃত্ব নিয়ে সন্দেহ আরও বেড়েছে।
কঠোর ভাষায় লিখিত বার্তা
নওরোজ উপলক্ষে তার প্রকাশ্যে আসার কথা থাকলেও তিনি তা করেননি। বরং কঠোর ভাষায় একটি লিখিত বার্তা পাঠান, যেখানে তিনি দাবি করেন ইরানের শত্রুরা “পরাজিত” হচ্ছে। তবে তার অনুপস্থিতি গোয়েন্দা মহলে “রেড ফ্ল্যাগ” হিসেবে দেখা হচ্ছে।
মোজতবা মস্কোয় চিকিৎসাধীন!
কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন হামলায় গুরুতর আহত হয়ে মোজতবা মস্কোতে চিকিৎসাধীন। এমনকি তার পা কেটে ফেলতে হয়েছে এবং তিনি কোমায় আছেন এমন কথাও শোনা যাচ্ছে, যদিও এসব তথ্য যাচাই করা যায়নি।
কে ইরান পরিচালনা করছে?
এদিকে মার্কিন ও ইজরায়েলি কর্মকর্তারা বলছেন, তারা নিশ্চিত নন আসলে কে ইরান পরিচালনা করছে। একাধিক সূত্রের মতে, নেতৃত্বে শূন্যতা তৈরি হয়েছে এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (IRGC) বাস্তবে ক্ষমতা হাতে নিচ্ছে।
কমান্ড কাঠামো দুর্বল (Mojtaba Khamenei)
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও মন্তব্য করেছেন, “ইরানে এখন নেতৃত্ব দেওয়ার মতো কেউ নেই।” গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, শীর্ষ নেতাদের হত্যার পর কমান্ড কাঠামো দুর্বল হয়েছে, তবে তাৎক্ষণিক পতনের সম্ভাবনা নেই।
খামেনেই নিয়ে অনিশ্চিয়তা কাটেনি (Mojtaba Khamenei)
সব মিলিয়ে, মোজতবা খামেনেই জীবিত ও সক্রিয় কিনা তা এখনও স্পষ্ট নয়। এই অনিশ্চয়তাই ইরানের ক্ষমতার ভবিষ্যৎ ও চলমান সংঘাতের গতিপথ নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে।



