Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: রোহিত-বিরাটের কাছে যে বয়স কোনও ফ্যাক্টরই নয়, স্পষ্ট করে জানালেন ধোনি (MS Dhoni)।
রো-কো জুটি নিয়ে নির্বাচকদের বার্তা ধোনির (MS Dhoni)
৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতের কাছে চ্যালেঞ্জ শিরোপা ধরে রাখার। তার আগে এক অনুষ্ঠানে ধোনিকে বিরাট-রোহিতের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে ধোনি তাঁর এককালীন সতীর্থ জুটিকে আগামী ওয়ানডে বিশ্বকাপে যে দেখতে চান সেটাই জানালেন স্পষ্ট করে। মাহি এও জানালেন অভিজ্ঞতার দাম রয়েছে এবং সেখানে বয়স কোনও সমস্যা নয়। পারফরমেন্স এবং ফিটনেস তাঁদের বিশ্বকাপ ভবিষ্যৎ নিশ্চিত করবেই বলেই জানান ধোনি (MS Dhoni)।
এক অনুষ্ঠানে বিরাট-রোহিতের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হয় ধোনিকে। দুই তারকার ২০২৭ সালের একদিনের বিশ্বকাপ খেলা উচিত কিনা সেই প্রশ্নের জবাবে ধোনি বলেন, ‘কেন খেলা উচিত নয়? ওরা চাইলে খেলতেই পারে। আমার কাছে বয়স কোনও বিষয় নয়। ফিটনেস আর পারফরম্যান্সটাই আসল। আমি যখন ভারতের হয়ে ২৪ বছর বয়সে অভিষেক করেছিলাম, তখন আমাকে কেউ কিছু বলেনি। তা হলে ২০ বছর পরে কেন বলবে?’

প্রসঙ্গত ২০২৭ সালের বিশ্বকাপে রোহিত-বিরাটকে রাখা নিয়ে স্পষ্ট করে কিছুই জানায়নি। তবে সমর্থক ও বিশেষজ্ঞদের একাংশের মতে রো-কো জুটিকে ছাড়াই বিশ্বকাপে অংশ নিতে চায় গম্ভীর এবং নির্বাচকরা। তবে শেষ কয়েকটি ওয়ান ডে সিরিজে এই দুই জুটির পারফরমেন্স বুঝিয়ে দিয়েছে তাঁরা দলের জন্য কতটা অপরিহার্য (MS Dhoni)।

তাঁদের অভিজ্ঞতায় যে দলের ছবি বদলে যায় সেটাই বারবার প্রমাণ হয়েছে। কিন্তু বারবার তাঁদের বয়স নিয়ে প্রশ্ন তুলেছে সমালোচকরা। এবার তাদের দাবিকে নস্যাৎ করে ধোনি স্পষ্ট করে জানালেন, ‘বয়স কোনও বিষয় নয়। ফিটনেসটাই আসল। যদি ২২ বছরের কোনও ক্রিকেটার ফিট না হয়, তা হলে তার দলে জায়গা নেই। রোহিত, বিরাট রান করছে। ফিটনেসে সমস্যা নেই। তা হলে ওদের ভবিষ্যৎ ঠিক করার ক্ষমতা আমাদের কে দিয়েছে। ওরা সেটা ঠিক করবে। যদি এই বয়সেও ওরা দলকে জেতাতে পারে, তা হলে কেন খেলবে না।’
আরও পড়ুন: Jaggery vs Dates: চিনি ছাড়ার ট্রেন্ডে গুড় না খেজুর-কোনটা বেশি স্বাস্থ্যকর?
বিশ্বকাপে যে অভিজ্ঞতাও গুরুত্বপূর্ণ সেটাও মনে করিয়ে দেন মাহি। আর ভারতের এই দলে সেই অভিজ্ঞতা রোহিত-কোহলির থেকে বেশি কারও নেই। ধোনি বলেন, ‘২০ বছরের কোনও ক্রিকেটারের মধ্যে তো সচিন তেন্ডুলকরের মতো অভিজ্ঞতা পাওয়া যাবে না। সেটা ১০-১২ বছর খেলার পর হবে। রোহিত, বিরাট এত বছর ধরে খেলছে। ওরা এত কিছু দেখেছে। ওরা থাকলে বাকিদের পরামর্শ দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই দিকটাও আমাদের ভাবতে হবে। কঠিন সময়ে পরিস্থিতি সামলাতে ওদের দরকার। সবার উপরে দেশের স্বার্থ। জয়টাই আসল (MS Dhoni)।’


