Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চেন্নাই দলের সবথেকে ভরসাযোগ্য নাম ধোনি আর তিনিই খেলতে পারবেন না আইপিএল-এ। দলের পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে (MS Dhoni)।
চোটের কারণে ধোনির আইপিএল অনিশ্চিত (MS Dhoni)
আইপিএল শুরুর সময় থেকেই যে তারকাদের নিয়ে সবথেকে বেশি আলোচনা হয়েছে তাঁদের মধ্যে অন্যতম নাম ভারতীয় দলের প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক ধোনি। দীর্ঘদিন ধরে চেন্নাইকেও নেতৃত্ব দিয়েছেন মাহি। এনেছেন একাধিকবার আইপিএল-এর খেতাব। ধোনিকে এক ঝলক দেখার জন্য মাঠে অপেক্ষা করে থাকেন তাঁর অগুণিত ভক্তরা। কিন্তু এই আইপিএল-এ সমর্থকদের হতাশ হতে হবে (MS Dhoni)।
শনিবার থেকেই শুরু হচ্ছে এই মরশুমের আইপিএল। সোমবার নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামবে পাঁচবারের আইপিএল জয়ী দল। কিন্তু তার আগেই বড় ধাক্কা খেল চেন্নাই দল। আইপিএল-এর প্রথম পর্ব থেকে ছিটকে গেলেন ধোনি। চোটে কাবু মহেন্দ্র সিং ধোনি। কাফ মাসেলের চোট এখনও সরিয়ে তুলতে পারেননি তিনি। চালাচ্ছেন রিহ্যাব। সম্পূর্ণ সুস্থ হতে দুই সপ্তাহ বা তার বেশি সময় লাগতে পারে। এখন সমর্থকদের মনে একটাই প্রশ্ন আর কি এই আইপিএল-এ দেখা যাবে মাহিকে?

আরও পড়ুন: KP Oli Sharma: সরকার বদলের জের! একদিনের মধ্যেই গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী!
এর আগেও ট্রেনিংয়ের সময় ধোনিকে দেখা যায় খুঁড়িয়ে হাঁটতে, তখন থেকেই সমর্থকদের মনে শুরু হয়ে যায় সংশয়। কিন্তু তখন চোট সম্পর্কে কিছু জানানো হয়নি চেন্নাই দলের পক্ষ থেকে। তবে এবার শনিবার তারা আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানায়, ‘কাফ মাসলে চোটের জন্য এখনও রিহ্যাব চালাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। এই কারণেই TATA IPL 2026-এর প্রথম দুই সপ্তাহে খেলতে পারবেন না তিনি। দ্রুত সুস্থ হয়ে উঠুন, থালা।’

গত মরশুমেও হাঁটুর সমস্যার কারণে বেশি ওয়ার্কলোড নিতে পারেননি মাহি। ব্যাটিং অর্ডারে নেমেছিলেন একেবারে শেষের দিকে। এ বার মরশুম শুরুর আগেই বড় ধাক্কা। তাঁর চোটে গুরুতর সমস্যায় পড়ল চেন্নাই (MS Dhoni)।

তবে এবার যে প্রশ্নটা সবথেকে বেশি করে উঠছে যে ধোনির বিকল্প হিসেবে কে খেলবেন। দলে উইকেটকিপার হিসেবে সঞ্জু থাকায় আশা করা হচ্ছে যে উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে দল তাঁর উপরেই ভরসা রাখবে। অন্যদিকে দলের অধিনায়ক ঋতুরাজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি ওপেন করবেন দলের হয়ে এবং তাঁর সঙ্গে দেখা যাবে সঞ্জু স্যামসনকে। ধোনির উত্তরসূরি হিসেবে সঞ্জুকেই ভাবছে দল। এই আইপিএল থেকেই সঞ্জুর সামনে কঠিন চ্যালেঞ্জ।


