Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মুর্শিদাবাদের রাণীনগর থানার অন্তর্গত কার্গিল ঘাটের কাছে মঙ্গলবার সকালে (Murshidabad) ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। পদ্মা নদীতে প্রায় ৩০ জন কৃষককে নিয়ে যাওয়া একটি মোটরচালিত নৌকা মাঝনদীতে ডুবে যায়। স্থানীয়দের দ্রুত তৎপরতায় বেশিরভাগ কৃষককে উদ্ধার করা গেলেও একজন এখনও নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ওই কৃষকের নাম সুজন শেখ (৩০), বাড়ি রানীনগর থানার অন্তর্গত রামনগর গ্রামে। তাঁকে খুঁজে বের করার জন্য ইতিমধ্যেই ডুবুরিরা তল্লাশি শুরু করেছে।

কীভাবে ঘটল দুর্ঘটনা? (Murshidabad)
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরেই প্রতিদিনের মতো প্রায় ২৫-৩০ জন কৃষক কার্গিল ঘাট থেকে একটি নৌকায় চড়ে নদীর ওপারে চরের জমিতে চাষের কাজে যাচ্ছিলেন। সকাল প্রায় সাতটা নাগাদ নৌকাটি পদ্মার মাঝামাঝি পৌঁছনোর পর হঠাৎ করেই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। নৌকার তলায় একটি ফাটল তৈরি হয় এবং মুহূর্তের মধ্যে ভেতরে জল ঢুকতে শুরু করে। মাঝি প্রাণপণে চেষ্টা করেও নৌকাটিকে তীরে ফিরিয়ে আনতে পারেননি। ফলে চোখের পলকেই নৌকাটি ডুবে যায় এবং কৃষকেরা নদীতে তলিয়ে যান।
স্থানীয়দের সাহসীকতা (Murshidabad)
এই দুর্ঘটনা দেখেই ঘাট থেকে দ্রুত আরও কয়েকটি নৌকা ঘটনাস্থলে পৌঁছে যায়। স্থানীয় মানুষজন ঝাঁপিয়ে পড়ে উদ্ধারের কাজে হাত লাগান। তাঁদের সাহস ও তৎপরতার কারণে নদীতে তলিয়ে যাওয়া কৃষকদের মধ্যে অধিকাংশকেই উদ্ধার করা সম্ভব হয়। অনেকেই আতঙ্কিত হয়ে সাঁতার কাটতে গিয়ে বিপদে পড়েছিলেন। তাঁদেরও নিরাপদে তীরে ফিরিয়ে আনা হয়। তবে সব প্রচেষ্টা সত্ত্বেও নিখোঁজ রয়েছেন সুজন শেখ।
প্রশাসনের ভূমিকা কী! (Murshidabad)
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ প্রশাসনের আধিকারিকরাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান। সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ শুরু হয়। ডুবুরি নামিয়ে নদীর বিভিন্ন অংশে তল্লাশি চালানো হচ্ছে।
প্রতিদিনের ঝুঁকিপূর্ণ যাতায়াত (Murshidabad)
খবর সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দাদের মতে, এই কার্গিল ঘাট থেকে প্রতিদিনই শতাধিক কৃষক নৌকা করে নদী পার হয়ে চরের জমিতে যান। রানীনগরের সরন্দাজপুর, রামনগর, মোহনগঞ্জ, পরানপুর, পালপাড়া, হালদারপাড়া-সহ বিভিন্ন গ্রামের কৃষকরা প্রতিদিন এই নদী পেরিয়ে চাষের কাজ করেন। বর্তমানে সেই জমিতে কালাই-সহ একাধিক ফসল চাষ হচ্ছে। ভোরবেলায় কৃষকেরা নৌকায় ওঠেন এবং দুপুর নাগাদ ফসলের কাজ সেরে ফেরেন। কিন্তু এভাবে প্রতিদিনের যাতায়াতই আজ বিপদের মুখে ফেলে দিল তাঁদের।
আরও পড়ুন: Durga Puja 2025: পুজোর আনন্দে ভাটা? দুর্ঘটনা ঠেকাতে কড়াকড়ি!
আতঙ্কসহ শোকের ছায়া (Murshidabad)
পুরো এলাকাজুড়ে এখন শোক এবং আতঙ্কের ছায়া। যাঁরা অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরেছেন, তাঁরা এখনও ভয়ে স্তব্ধ। অনেক পরিবারই সকাল থেকে নদীর পাড়ে ভিড় জমিয়েছেন প্রিয়জনদের খোঁজে। স্থানীয়দের দাবি, যাত্রী বোঝাই নৌকার নিয়মিত চলাচলে কোনও রকম নিরাপত্তার ব্যবস্থা করা হয় না। এই ঘটনার পর প্রশাসনকে আরও কড়া নজরদারি এবং সুরক্ষা ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।



