Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গত পাঁচ বছরে ভারতের আর্থিক (Mutual Fund) পরিকাঠামোয় এসেছে এক আমূল পরিবর্তন। অর্থনীতি শুধু বিস্তার পায়নি, সাধারণ মানুষের মধ্যেও বিনিয়োগ নিয়ে তৈরি হয়েছে এক নতুন চেতনা। এই রূপান্তরের মূল চাবিকাঠি ডিজিটাল পরিকাঠামোর উন্নয়ন, সরকারি আর্থিক সংস্কার এবং বিনিয়োগ সচেতনতার প্রসার।
ডিম্যাট অ্যাকাউন্টের সংখ্যা (Mutual Fund)
আগে যেখানে মানুষ সেভিংস অ্যাকাউন্ট বা ফিক্সড ডিপোজিটের (Mutual Fund) মতো প্রথাগত পথে টাকা রাখতেন, এখন তাঁরা আরও ঝুঁকি নিতে আগ্রহী হচ্ছেন। সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIP) এবং শেয়ার বাজারে সরাসরি বিনিয়োগের প্রবণতা বেড়েছে চোখে পড়ার মতো। এর জ্বলন্ত প্রমাণ ডিম্যাট অ্যাকাউন্টের সংখ্যা।
পাঁচ বছরে পাঁচগুণ বৃদ্ধি (Mutual Fund)
পাঁচ বছর আগে যেখানে দেশে ডিম্যাট অ্যাকাউন্ট ছিল (Mutual Fund) ৪ কোটির মতো, ২০২৫ সালের অগস্টে সেই সংখ্যাটা দাঁড়িয়েছে ২০ কোটিতে। অর্থাৎ পাঁচ বছরে পাঁচগুণ বৃদ্ধি। NSDL এবং CDSL-এর এই পরিসংখ্যান স্পষ্ট করে দিচ্ছে যে শেয়ার বাজারে সাধারণ মানুষের অংশগ্রহণ কতটা বেড়েছে।
বড়সড় বৃদ্ধির ছবি
এর পাশাপাশি SIP-এর মাধ্যমে বিনিয়োগেও দেখা যাচ্ছে বড়সড় বৃদ্ধির ছবি। অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়া (AMFI)-এর তথ্য বলছে, ২০২০ সালে যেখানে মাসিক SIP বিনিয়োগ ছিল ৭ থেকে ৮ হাজার কোটি টাকার আশেপাশে, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার কোটি টাকায়।

আরও পড়ুন: Aadhar Card: নতুন রূপে আধার, আসছে ডিজিটাল আধার ওয়ালেট!
নেট ইক্যুইটি ইনফ্লোও বেড়েছে উল্লেখযোগ্যভাবে-২২ হাজার কোটি টাকা থেকে তা পৌঁছেছে ৩৫ হাজার কোটিতে। অর্থাৎ, শুধু মানুষ বিনিয়োগ করছেন তাই নয়, তাঁরা ধীরে ধীরে দীর্ঘমেয়াদি সম্পদ তৈরির দিকেও গুরুত্ব দিচ্ছেন। এই আর্থিক রূপান্তরের পেছনে সরকারের ভূমিকা কম নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি এক খোলা চিঠিতে জানিয়েছেন, আয়কর ছাড় এবং জিএসটি সংস্কারের ফলে দেশের মধ্যবিত্ত শ্রেণি প্রায় ২.৫ লক্ষ কোটি টাকা সাশ্রয় করতে পারবে।


