Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পুরাণ মতে, যুগে যুগে অসুর শক্তি সমাজকে আচ্ছন্ন করে এসেছে। বর্তমান সময়েও সেই অশুভ শক্তি—হিংসা, লোভ, কুসংস্কার ও অসত্যকে জড়িয়ে ধরেছে সমাজের নানা স্তরে। এই অন্ধকার থেকে মুক্তির পথ দেখাতে পারে একমাত্র মানবিকতা ও শিক্ষার আলো। এই আদর্শেই নির্মিত হয়েছে নতুন বাংলা চলচ্চিত্র — ‘নবদুর্গা মাতৃরূপেণ সংস্থিতা’(Nabodurga Matrurupena Sansthita)।
ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে বিশেষ মুহূর্ত(Nabodurga Matrurupena Sansthita)
মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রকাশিত হয় ছবির বহু প্রতীক্ষিত ট্রেলার(Nabodurga Matrurupena Sansthita)। ছবির চিত্রনাট্য, সংলাপ, সঙ্গীত এবং অভিনয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন পরিচালক সত্যব্রত কুমার। তিনি জানান, “এই ছবি কেবল বিনোদন নয়, সমাজে এক নতুন চেতনা সৃষ্টি করাই আমাদের উদ্দেশ্য।”
১০ অক্টোবর ছবির মুক্তি(Nabodurga Matrurupena Sansthita)
কৃষ্টি ক্রিয়েশন নিবেদিত এই ছবিতে উঠে এসেছে নৈতিক শিক্ষার গুরুত্ব, সামাজিক ভ্রাতৃত্ববোধ, এবং দেবী দুর্গার মাতৃরূপে ঐক্যের বার্তা(Nabodurga Matrurupena Sansthita)। অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথিরা মনে করছেন— সমাজের অন্ধকার ভেদ করে মানবতার আলো ছড়িয়ে দেওয়ার এক অভিনব প্রয়াস এই চলচ্চিত্র। ছবিটি ১০ অক্টোবর মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে। পূজোর আগেই ছবিটি ঘিরে দর্শকমহলে তৈরি হয়েছে জোরদার আগ্রহ।
অভিনয় ও সঙ্গীতে তারকাবহুল উপস্থিতি
ছবিতে অভিনয়ে আছেন পাপিয়া অধিকারী, বিল্লদল চট্টোপাধ্যায়, অর্পণ কুমার শর্মা, অনির্বান, ও নিবেদিতা সেন। সঙ্গীতে রয়েছেন, অনুপ জলোটা, পন্ডিত তুশার দত্ত, শ্বেতা গুপ্তা এবং স্তোত্র পাঠে শুভ দাশগুপ্ত। ‘নবদুর্গা মাতৃরূপেণ সংস্থিতা’—একটি চলচ্চিত্র নয়, এক মানবিক বার্তার বাহক। যেখানে দেবীর রূপে প্রতিফলিত হয় সমাজ পরিবর্তনের শক্তি। পুজোর আগে এই সিনেমা হয়ে উঠতে চলেছে দর্শকদের ভাবনার এক নতুন দিগন্ত।


