Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মুর্শিদাবাদের জঙ্গিপুরে নির্বাচনী (Narendra Modi Meeting) মঞ্চে উপস্থিত হয়ে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সভাস্থলে পৌঁছতেই তাঁকে উত্তরীয় ও ভারতমাতার মূর্তি দিয়ে অভ্যর্থনা জানানো হয়, পাশাপাশি পদ্মফুলের মালা পরিয়ে স্বাগত জানান দলের নেতারা।
হুমায়ুন বিতর্ক (Narendra Modi Meeting)
ভোট যত এগোচ্ছে, ততই রাজনৈতিক (Narendra Modi Meeting) তরজা তীব্র হচ্ছে। এই আবহেই হুমায়ুন কবীরকে ঘিরে বিতর্ক প্রসঙ্গে সরব হন প্রধানমন্ত্রী। যদিও সরাসরি নাম উল্লেখ করেননি, তবুও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে তিনি বলেন, “ভোট এগোতেই কিছু দল ভুয়ো ভিডিও বানিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। আধুনিক প্রযুক্তিকে অপব্যবহার করা হচ্ছে।” তিনি দাবি করেন, দেশের অন্য রাজ্যেও একই ধরনের কৌশল নেওয়া হয়েছে এবং সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান।

আরও পড়ুন: Kunal Ghosh: দেখা যাচ্ছে না সিপিএম-এর পোস্টার, বেজায় চটলেন কুণাল!
রাজ্যে পরিবর্তনের ডাক
মোদির কথায়, “এই ধরনের বিভ্রান্তিতে পা দেবেন না। সত্য যাচাই করে তবেই বিশ্বাস করুন।” একই সঙ্গে তিনি ভোটারদের উদ্দেশে বলেন, সকলে যেন বড় সংখ্যায় ভোট দিতে বেরিয়ে আসেন এবং গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। এদিনের সভায় আরও একটি গুরুত্বপূর্ণ বার্তা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “পশ্চিমবঙ্গে বাঙালিদের সংখ্যালঘু হতে দেওয়া হবে না।” তাঁর এই মন্তব্যে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাজ্যে পরিবর্তনের ডাক দিয়ে তিনি জানান, মানুষের একটি ভোটই তাঁদের কাছে আশীর্বাদের সমান।



