Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: আজ ১৪ মার্চ ২০২৬, শনিবার পশ্চিমবঙ্গের রাজনৈতিক ময়দানে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন (Narendra Modi)। এদিন কলকাতার ঐতিহাসিক ময়দান এলাকায় অবস্থিত ব্রিগেড প্যারেড গ্রাউন্ড–এ বড় জনসভায় যোগ দিতে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র সমাপনী উপলক্ষে আয়োজিত এই সভাকে ঘিরে শহরজুড়ে ব্যাপক নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ। প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে শুধু রাজনৈতিক উত্তেজনাই নয়, প্রশাসনিক তৎপরতাও তুঙ্গে। বিমানবন্দর থেকে ব্রিগেড ময়দান পর্যন্ত তাঁর যাতায়াতের নির্দিষ্ট সময়সূচি ও নিরাপত্তা পরিকল্পনা আগেই ঘোষণা করা হয়েছে।

শিলচর থেকে কলকাতা: প্রধানমন্ত্রীর সফরের শুরু (Narendra Modi)
১৪ মার্চ দুপুরে প্রধানমন্ত্রী প্রথমে অসম থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন।
- ১২:১০ – শিলচর বিমানবন্দর থেকে বিশেষ বিমানে যাত্রা শুরু।
- ১৩:২০ – কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর–এ পৌঁছনোর কথা।
বিমানবন্দরে পৌঁছেই তিনি দ্রুত হেলিকপ্টারে চেপে সভাস্থলের উদ্দেশ্যে রওনা দেবেন।
হেলিকপ্টারে ব্রিগেডের পথে (Narendra Modi)
কলকাতায় পৌঁছানোর পর সময় নষ্ট না করে আকাশপথে ব্রিগেড ময়দানের দিকে যাত্রা করবেন প্রধানমন্ত্রী।
- ১৩:২৫ – বিমানবন্দর থেকে হেলিকপ্টারে যাত্রা শুরু।
- ১৩:৪৫ – কলকাতার নির্দিষ্ট হেলিপ্যাডে অবতরণ।
- ১৩:৫০ – হেলিপ্যাড থেকে সড়কপথে ব্রিগেড ময়দানের দিকে রওনা।
- ১৩:৫৫ – ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পৌঁছানো।
এই সময়ে ময়দান ও ভিক্টোরিয়া অঞ্চলে কড়া নিরাপত্তা বলয় থাকবে।
উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন (Narendra Modi)
ব্রিগেডে পৌঁছানোর পর প্রথমেই বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
- ১৪:০০ – ১৪:৩০
উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন।
এই প্রকল্পগুলির মাধ্যমে অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসারের কথা তুলে ধরা হতে পারে বলে মনে করা হচ্ছে।
ব্রিগেডে জনসভায় প্রধানমন্ত্রীর ভাষণ (Narendra Modi)
এরপর শুরু হবে বহু প্রতীক্ষিত জনসভা।
- ১৪:৪৫ – ১৫:৩০
ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।
বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ কর্মসূচির সমাপ্তি উপলক্ষে এই সভা বিশেষ রাজনৈতিক গুরুত্ব বহন করছে। সভায় রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি, উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখার সম্ভাবনা রয়েছে।
সভা শেষে দিল্লির পথে (Narendra Modi)
সভা শেষ হওয়ার পর আবার দ্রুত বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী।
- ১৫:৩৫ – সভাস্থল থেকে সড়কপথে রওনা।
- ১৫:৪০ – হেলিপ্যাডে পৌঁছানো।
- ১৫:৪৫ – হেলিকপ্টারে বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা।
- ১৬:০৫ – কলকাতা বিমানবন্দরে পৌঁছানো।
- ১৬:১০ – বিশেষ বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা।
- ১৮:৩৫ – দিল্লিতে পৌঁছানোর সম্ভাবনা।
আরও পড়ুন: Rail Death AI: রেললাইনে বন্যপ্রাণীর মৃত্যু রোধ, AI ব্যবহারের সিদ্ধান্ত রেলমন্ত্রকের
শহরে যান নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। Kolkata Police–এর বিজ্ঞপ্তি অনুযায়ী—
- ভোর ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত শহরে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা।
- এলপিজি, পেট্রোলিয়াম, অক্সিজেন, ওষুধ, দুধ, সবজি ও জরুরি পণ্যবাহী যান ছাড় পাবে।
- ভিক্টোরিয়া মেমোরিয়াল ও ব্রিগেড সংলগ্ন এলাকায় নো-পার্কিং জোন ঘোষণা করা হয়েছে।
- প্রয়োজন হলে কিছু সময়ের জন্য রাস্তা বন্ধ বা ট্রাফিক ডাইভারশন করা হতে পারে।
- বিশেষ পরিস্থিতিতে ট্রাম পরিষেবাও সাময়িকভাবে বন্ধ রাখা হতে পারে।



