Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণবঙ্গের আবহাওয়ায় হঠাৎই (Narendra Storm) বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ‘নরেন্দ্র’ নামের একটি প্রাকৃতিক দুর্যোগ আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাণ্ডব চালাতে পারে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। এর জেরে প্রবল ঝড়, বজ্রবিদ্যুৎ এবং শিলাবৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। কলকাতা-সহ একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যার প্রভাবে ইতিমধ্যেই তাপমাত্রা কিছুটা নেমে স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ।
অস্থায়ী প্রভাব (Narendra Storm)
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এই দুর্যোগের প্রভাব (Narendra Storm) অস্থায়ী। বৃহস্পতিবার রাতের পর থেকে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হতে পারে এবং কয়েকদিন আবহাওয়া তুলনামূলকভাবে স্বাভাবিক থাকবে। তবে এই স্বস্তি বেশিদিন স্থায়ী হওয়ার সম্ভাবনা কম। কারণ, সামনে আসছে গরমের নতুন দাপট।

তাপপ্রবাহের সম্ভাবনা
পয়লা বৈশাখের পর থেকেই দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সম্ভাবনা তৈরি হচ্ছে। ‘অহনা’ নামের তাপপ্রবাহ বলয়ের প্রভাবে তাপমাত্রা দ্রুত বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নববর্ষের সময় থেকেই বাড়তে পারে গরমের অস্বস্তি, যা চলতি বছরের তীব্র গ্রীষ্মের ইঙ্গিত দিচ্ছে।
আরও পড়ুন: Weather Storm Alert: ঝেঁপে আসবে বৃষ্টি, চোখ রাঙাচ্ছে ঝড়ের ভ্রূকুটি, ভিজবে কোন কোন জেলা?
অন্যদিকে, উত্তরের পাহাড়ি রাজ্য সিকিম-এ আবহাওয়ার রূপ আরও ভয়াবহ। জনপ্রিয় পর্যটন কেন্দ্র লাচেন-এ ধস ও তুষারপাতের কারণে আটকে পড়েছেন প্রায় দেড় হাজার পর্যটক।


