Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: নাসিকের একটি বহুজাতিক সংস্থায় যৌন হয়রানির অভিযোগে চাঞ্চল্যকর মোড় ছদ্মবেশে ঢুকে সাত মহিলা পুলিশ অভিযুক্তদের হাতেনাতে ধরলেন(Nasik Arrest)। একটি অভ্যন্তরীণ বৈঠকের সময় তারা উপস্থিত হয়ে দেখেন, প্রধান অভিযুক্ত মহিলা কর্মীদের সঙ্গে অশোভন আচরণ করছে। ঘটনাস্থল থেকেই শুরু হয় অভিযান, এবং পরে একাধিক গ্রেফতারি হয়। ইতিমধ্যে পুলিশ ৪০টিরও বেশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।
মোট ৯ এফআইআর দায়ের (Nasik Arrest)
গত চার বছর ধরে চলা এই অভিযোগে মোট নয়টি এফআইআর দায়ের হয়েছে, যেখানে ছয়জন অভিযুক্তের বিরুদ্ধে যৌন হয়রানি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক, ধর্মীয় অনুভূতিতে আঘাত, এমনকি জোরপূর্বক ধর্মীয় আচরণ চাপিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের অধিকাংশই ১৮ থেকে ২৫ বছর বয়সী তরুণী।
একাধিক গুরুতর অভিযোগ
অভিযোগ অনুযায়ী, একাধিক ক্ষেত্রে কর্মীদের অশালীন মন্তব্য, অনাকাঙ্ক্ষিত স্পর্শ, ব্যক্তিগত জীবন নিয়ে কুরুচিকর প্রশ্ন করা হয়েছে। কিছু ক্ষেত্রে বিয়ের প্রলোভন দেখিয়ে সম্পর্ক গড়ে তোলার অভিযোগও রয়েছে। আরও গুরুতর অভিযোগ কিছু কর্মীকে নামাজ পড়তে বাধ্য করা, জোর করে আমিষ খাওয়ানো এবং ধর্ম পরিবর্তনের চাপ সৃষ্টি করা।
অভিযুক্তদের প্রশ্রয়ের অভিযোগ (Nasik Arrest)
পুলিশ জানিয়েছে, সংস্থার উচ্চপদস্থ এক কর্মকর্তা অভিযোগ জানানো সত্ত্বেও কোনও ব্যবস্থা নেননি, বরং অভিযুক্তদের প্রশ্রয় দিয়েছেন। এই ঘটনায় সংস্থার এইচআর বিভাগের এক নারী কর্মীকেও গ্রেপ্তার করা হয়েছে, যিনি নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিতে ব্যর্থ হন।
আরও পড়ুন: US Drone Mystery: নিখোঁজ মার্কিন নৌবাহিনীর ব্যয়বহুল ড্রোন: কোথায় গেল নজরদার, চলছে জোর জল্পনা
SIT গঠন করে তদন্ত (Nasik Arrest)
মঙ্গলবার পাঁচজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং আদালত তাদের পুলিশ হেফাজতে পাঠিয়েছে। একজন ইতিমধ্যেই বিচারবিভাগীয় হেফাজতে রয়েছে। পুরো ঘটনার তদন্তে একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে, যারা বড় কোনও চক্র জড়িত কিনা তাও খতিয়ে দেখছে। পুলিশ অন্যান্য ভুক্তভোগীদেরও সামনে আসার আহ্বান জানিয়েছে এবং একটি হোয়াটসঅ্যাপ নম্বর প্রকাশ করেছে সহায়তার জন্য।



