Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: মহারাষ্ট্রের নাসিকে প্রভাবশালী জ্যোতিষী অশোক খারাতকে গ্রেফতার করেছে পুলিশ। ৬৭ বছর বয়সী এই অভিযুক্তের বিরুদ্ধে আধ্যাত্মিকতার আড়ালে একাধিক মহিলাকে প্রতারণা করে ধর্ষণ করার অভিযোগ উঠেছে(Nasik Astrologer)। ইতিমধ্যেই এক ৩৫ বছর বয়সী মহিলা অভিযোগ করেছেন, নানা ‘পুজো-অনুষ্ঠান’-এর নাম করে তাকে ডেকে নিয়ে গিয়ে নেশাজাতীয় পদার্থ খাইয়ে সম্মোহিত করা হত এবং যৌন নির্যাতন চালানো হত।
ভয় দেখিয়ে অত্যাচার (Nasik Astrologer)
পুলিশের তদন্তে জানা গেছে, এই শোষণ শুধু একজনের ক্ষেত্রে সীমাবদ্ধ ছিল না। এফআইআর অনুযায়ী, অবসরপ্রাপ্ত মার্চেন্ট নেভি অফিসার খারাত নিজেকে ‘ক্যাপ্টেন’ বলে পরিচয় দিতেন এবং ব্যক্তিগত সমস্যা সমাধানের প্রলোভন দেখিয়ে মহিলাদের অফিসে ডাকতেন। সেখানে নেশার দ্রব্য খাইয়ে ভয় দেখিয়ে স্বামীর মৃত্যুর আশঙ্কা বা অলৌকিক শক্তির আতঙ্ক দেখিয়ে তাদের উপর অত্যাচার চালাতেন।
৫৮ জন মহিলার সঙ্গে অশ্লীল ভিডিয়ো
চাঞ্চল্যকর তথ্য হল, তার অফিসে লুকোনো সিসিটিভি ক্যামেরা বসানো ছিল। পুলিশ একটি পেন ড্রাইভ উদ্ধার করেছে, যেখানে ৫৮ জন মহিলার সঙ্গে অশ্লীল ভিডিয়ো থাকার অভিযোগ রয়েছে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে রাজ্য সরকার আইপিএস তেজস্বিনী সাতপুতে-র নেতৃত্বে একটি বিশেষ তদন্ত দল (SIT) গঠন করেছে।
অফিসের আড়ালে অপরাধের আখড়া (Nasik Astrologer)
নাসিকের অভিজাত কানাডা কর্নার এলাকায় ‘Oakus Property Dealers and Developers’ নামে তার অফিস থাকলেও, সেটি আসলে অপরাধের আখড়া হিসেবে ব্যবহৃত হত বলে অভিযোগ। মিরগাঁওয়ে তার মালিকানাধীন ঈশান্যেশ্বর মন্দির ও বিলাসবহুল আশ্রমে প্রভাবশালী রাজনীতিক, ব্যবসায়ী ও সেলিব্রিটির যাতায়াত ছিল।

আরও পড়ুন: Iran Hormuz: হরমুজ সমস্যা জারি: ট্রানজিট ফি আরোপের ভাবনা ইরানের
গ্রেফতারের সময় পুলিশ গোপন অভিযান (Nasik Astrologer)
গ্রেফতারের সময় পুলিশ গোপন অভিযান চালিয়ে তার ফার্মহাউস থেকে তাকে আটক করে। তল্লাশিতে একটি পিস্তল, গুলি ও গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার হয়েছে। এই ঘটনায় রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে, অভিযুক্তের সঙ্গে প্রভাবশালী মহলের যোগসূত্র নিয়েও প্রশ্ন উঠছে।



