Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: নিয়ম বহির্ভূতভাবে হোস্টেল মনিটর করা হয়েছে। পুনরায় মেডিক্যাল কলেজে চলছে ছাত্র-ছাত্রীদের থ্রেট কালচার। এর জেরে ক্ষিপ্ত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের তৃতীয় বর্ষের ডাক্তারি ছাত্রছাত্রীরা(NB Medical Agi)।
ডিনের কাছে অভিযোগ (NB Medical Agi)
এদিন সকলে একত্রিত হয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ডিন ডঃ অনুপম নাথ গুপ্তার কাছে অভিযোগ জানালেন ছাত্র-ছাত্রীরা। জানা যায় হোস্টেলের মনিটর ইলেকশনের মাধ্যমে নির্বাচিত হয়।তবে সেই নিয়ম মানা হয়নি বলেই অভিযোগ করছেন ছাত্রছাত্রীরা।
বাধার মুখে ছাত্রছাত্রীরা (NB Medical Agi)
পাশাপাশি মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল সঞ্জয় মল্লিককে এ বিষয়ে জানাতে গেলে রীতিমত বাধার মুখে পড়তে হয় ছাত্রছাত্রীদের। প্রিন্সিপালের অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন ছাত্রছাত্রীরা। তাদের অভিযোগ অবিলম্বে মনিটর নিয়োগের বিষয় নির্বাচন করে নির্বাচিত করতে হবে। কলেজ ক্যাম্পাসের ভেতরেই বিভিন্ন সময় ছাত্রছাত্রীদের কিছু বহিরাগত ছাত্র পুনরায় সেই থ্রেট কালচার শুরু করেছে বলে অভিযোগ করছেন ছাত্রছাত্রীরা।
আরও পড়ুন: Jaishankar West Asia: পশ্চিম এশিয়ার জারি সংঘাত: ভারতের অবস্থান কী? সংসদে জানালেন বিদেশমন্ত্রী
সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস (NB Medical Agi)
তবে এ বিষয়ে দিন অনুপম নাথ গুপ্তা জানান বিষয়টি আমার জানা নেই তবে আমি বাইরে থাকায় আজ ছাত্র-ছাত্রীদের মুখ থেকেই জানতে পারলাম তবে এ বিষয়ে প্রিন্সিপালের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা হয়েছিল পুনরায় যদি আবার থ্রেট কালচার তৈরি হয়, সেই বিষয়েও ব্যবস্থা গ্রহণ করা হবে।



