Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ২০২৬ সালের বিশ্বকাপের প্রতিটি ম্যাচই প্রায় উত্তেজনায় ভরা। যার মধ্যে ম্যাচ হারলেও সবার প্রশংসা কুড়িয়ে নিয়েছে নেপাল (Nepal)।
ভারতকে আবেদন নেপালের (Nepal)
‘Practice makes perfect. After a long time of practicing, our work will become natural, skillful, swift, and steady’. এই বিশ্বকাপে বলা যায় অন্যতম সেরা আবিষ্কার নেপাল। শুরুতেই ইংল্যান্ডের বিরুদ্ধে যেভাবে তারা লড়াই করেছিল তাতে প্রশংসা তাদের প্রাপ্য। দীঘদিন ধরে ক্রিকেট খেলা ইংল্যান্ডকে প্রায় হারিয়েই দিয়েছিল তারা। যদিও শেষ পর্যন্ত অঘটন ঘটেনি। মাত্র ৪ রানে ম্যাচ হেরে যায় নেপাল। অনেকের মতে অভিজ্ঞতার অভাবে এই ম্যাচ হারতে হয়েছে নেপালকে। সেই উন্নতির জন্য নেপালের অধিনায়ক তিন দেশকে এবার অনুরোধ জানালেন। যত বেশি বড় দলের সঙ্গে তারা খেলবে তত বেশি উন্নতি হবে তাদের ক্রিকেটের (Nepal)।
এবার নিজেদের ক্রিকেটের উন্নতির জন্য ভারত-সহ বেশ কয়েকটি নেপাল সফরে যাওয়ার অনুরোধ করলেন অধিনায়ক রোহিত পাউডেল। এই তালিকায় রয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। রোহিত বলেন, ‘অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড যদি নেপালে খেলতে আসে, সেটা আমাদের জন্য খুবই বড় বিষয় হবে। বিশ্ব ক্রিকেটের কাছে বড় বার্তা যাবে। সবাই জানবে নেপালও ক্রিকেট খেলে, এবং ভালই খেলে। এই বিশ্বকাপ তার প্রমাণ। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং ভারত খেলতে এলে আমাদের ক্রিকেটের উন্নতি হবে। ক্রিকেটকে বিশ্বের বিভিন্ন প্রান্তে আরও ছড়িয়ে দেওয়া হবে।’

নেপালের অধিনায়ক জানান ২০২৪ বিশ্বকাপের আগে নিজেদের ব্যাপারে আশাবাদী হলেও হারিয়ে যায়। আর তার পুনরাবৃত্তি চান না তিনি। তিনি বলেন, ‘২০২৪ বিশ্বকাপের পর ভেবেছিলাম আমরা এবার সুযোগ পাব। অভিজ্ঞতা অর্জন করব। কিন্তু সেটা হয়নি। আমাদের শক্তিশালী দলগুলোর বিরুদ্ধে খেলা উচিত। ওদের বিরুদ্ধে নিজেদের পরীক্ষা করার সুযোগ পাব। অন্তত একটা বা দুটো সিরিজ আমরা খেলতে চাই।’

আরও পড়ুন: BD Vote: বাংলাদেশ ভোট: বন্ধ চ্যাংরাবান্ধা স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট
ইতিমধ্যেই নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব এবং প্রাক্তন অধিনায়ক পরশ খাদকা বিসিসিআইকে তাঁদের দেশে ভারতের সঙ্গে একটি টি-টোয়েন্টি সিরিজ খেলার অনুরোধ জানিয়েছে।
পরশ খাদকা বলেন, ‘ভারত-নেপাল দ্বিপাক্ষিক সিরিজ হওয়া উচিত। আমাদের দেশে এখন ফ্লাডলাইট সহ স্টেডিয়াম আছে। আমরা ক্রিকেট খেলিয়ে বড়বড় দেশগুলোকে নেপালে দ্বিপাক্ষিক এবং ত্রিদেশীয় সিরিজের জন্য আমন্ত্রণ জানাতে চাই।’ বড় দলগুলোর মধ্যে একমাত্র ওয়েস্ট ইন্ডিজ নেপালের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে। এখন দেখার ক্রিকেটের সার্বিক উন্নতিতে কি নেপালের সঙ্গে সিরিজ খেলতে রাজি হবে ভারতীয় ক্রিকেট বোর্ড (Nepal)।


