Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতা নতুন মোড় নিল মঙ্গলবার। প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি (K P Sharma Oli) পদত্যাগ করলেন তীব্র সহিংস বিক্ষোভ ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে(Nepal Gen Z Protest)। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্ত ঘিরে উত্তাল হয়ে ওঠে কাঠমাণ্ডু সহ একাধিক শহর। এতে অন্তত ২০ জন নিহত ও ৩০০ জনেরও বেশি আহত হন। মঙ্গলবার সেই বিক্ষোভ আরও রূপ নেয় সহিংসতায়।
প্রধানমন্ত্রীর পদত্যাগ (Nepal Gen Z Protest)
অলির পদত্যাগের কয়েক ঘণ্টা আগে উত্তেজিত জনতা তাঁর ব্যক্তিগত বাসভবন বালকটে আগুন ধরিয়ে দেয়(Nepal Gen Z Protest)। বিক্ষোভকারীরা এদিন সরাসরি প্রধানমন্ত্রীর দফতরে প্রবেশ করে সরকারবিরোধী স্লোগান তোলেন। শুধু তাই নয়, পার্লামেন্ট ভবনের একটি অংশেও আগুন লাগানো হয়। নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতা নতুন মোড় নিল মঙ্গলবার। প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করলেন তীব্র সহিংস বিক্ষোভ ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে।
কোথায় পালিয়ে যাবেন ? (Nepal Gen Z Protest)
নেপালের সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগডেল অলিকে সরাসরি পদত্যাগের আহ্বান জানান(Nepal Gen Z Protest)। সূত্রের দাবি, প্রধানমন্ত্রী নিজে সেনাপ্রধানকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে অনুরোধ করেছিলেন। কিন্তু সেনাপ্রধান স্পষ্ট করে দেন, অলি ক্ষমতা ছাড়লেই সেনা দেশকে স্থিতিশীল করতে পারবে। সেনা সূত্রে আরও জানা গেছে, অলি বিদেশে চলে যাওয়ার পরিকল্পনা করছেন, যেখানে দুবাই যাওয়ার জন্য হিমালয়া এয়ারলাইন্সকে প্রস্তুত রাখা হয়েছে।
আরও পড়ুন : Nepal Gen Z Protest : প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন! ইস্তফা নেপালের কৃষিমন্ত্রীর
মন্ত্রীদের সরিয়ে নেওয়া ও পদত্যাগের হিড়িক (Nepal Gen Z Protest)
প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার অন্তত চারজন মন্ত্রী ইতিমধ্যেই পদত্যাগ করেছেন(Nepal Gen Z Protest)। সোমবারের রক্তক্ষয়ী বিক্ষোভের পর প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক ও কৃষিমন্ত্রী রামনাথ অধিকারী নৈতিক দায়িত্ব স্বীকার করে পদত্যাগ করেন। মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রী প্রদীপ পাউডেলও পদত্যাগ করেন। অন্যদিকে সেনা হেলিকপ্টারের সাহায্যে মন্ত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। কেবল মঙ্গলবারই এক ডজনের বেশি সেনা হেলিকপ্টার মন্ত্রীদের কাঠমাণ্ডু আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যায়।
রাজনৈতিক নেতাদের বাড়ি লক্ষ্য করে আক্রমণ (Nepal Gen Z Protest)
অলি ও প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেলের ব্যক্তিগত বাড়ি আগুনে ভস্মীভূত হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল ‘প্রচণ্ড’র ললিতপুরের বাসভবন ভাঙচুর করা হয়েছে। এছাড়া নেপালি কংগ্রেস সভাপতি শের বাহাদুর দেউবার গাড়ি ও বাড়ির ভেতরে থাকা কয়েকটি গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন : Nepal Gen Z Protest : প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন কেপি শর্মা অলি! আজই পালবেন দেশ ছেড়ে?
সামাজিক মাধ্যম নিষেধাজ্ঞা প্রত্যাহার (Nepal Gen Z Protest)
বিক্ষোভের অন্যতম কারণ ছিল সরকারের সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্ত(Nepal Gen Z Protest)। সোমবার রাতেই সেই সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হয় প্রশাসন। কিন্তু ততক্ষণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অলির পদত্যাগের পর দেশজুড়ে জল্পনা শুরু হয়েছে, কে হবেন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী। শোনা যাচ্ছে, সুপ্রিম কোর্টের একজন বিচারপতিকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী করা হতে পারে, যতদিন না নতুন নির্বাচন অনুষ্ঠিত হয়।
অলির বার্তা ও সর্বদলীয় বৈঠক আহ্বান
মঙ্গলবার বিকেল ৫টায় মন্ত্রিসভার বৈঠকের আগে পদত্যাগপত্র জমা দেন অলি। পরে এক চিঠিতে তিনি জনগণের উদ্দেশে লিখেছেন, “আমি পরিস্থিতি মূল্যায়ন করছি এবং সমাধানের পথে এগোচ্ছি। এজন্য আজ সন্ধ্যা ৬টায় সর্বদলীয় বৈঠক আহ্বান করেছি। আমি সকলকে অনুরোধ করছি শান্ত থাকতে।
দুই দিনের সহিংসতায় নেপাল কার্যত সংকটময় অবস্থায় দাঁড়িয়েছে। সেনাবাহিনী সক্রিয় হলেও রাজনৈতিক নেতৃত্ব ও জনগণের আস্থাহীনতা দেশকে আরও অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে। অলির পদত্যাগের পর অন্তর্বর্তী নেতৃত্বে নেপাল কোন পথে এগোয়, সেটাই এখন দেখার বিষয়।


