Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতার তিন ‘নাইটের’ তান্ডবে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়ে ফাইনালে নিউজিল্যান্ড (New Zealand)।
প্রোটিয়াদের উড়িয়ে ফাইনালে নিউজিল্যান্ড (New Zealand)
গতবারের ফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকা। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে অপরাজিত। বুধবার ইডেন সেই দক্ষিণ আফ্রিকাকেই রীতিমতো উড়িয়ে দিয়ে ৯ উইকেটে জয় তুলে নিয়ে ২০২১ সালের পর আবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে প্রথম দল হিসেবে জায়গা করে নিল নিউজিল্যান্ড (New Zealand)।
বুধবার ইডেনে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে টসে জিতে প্রথমে দক্ষিণ আফ্রিকাতে ব্যাট করতে পাঠিয়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। কিন্তু শুরু থেকেই উইকেট হারাতে শুরু করে দক্ষিণ আফ্রিকা। ব্রেভিস ৩৪, স্টাবস ২৯ এবং শেষে মার্কো জনসেন ৩০ বলে জোড়া বাউন্ডারি এবং পাঁচ ওভার বাউন্ডারির সাহায্যে ৫৫ রানের অপরাজিত ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকাকে ২০ ওভারে ৮ উইকেটে ১৬৯ রানে পৌঁছে দেন। নিউজিল্যান্ডের হয়ে দু’টি করে উইকেট নেন ম্যাট হেনরি, রাচীন রবীন্দ্র এবং কোল ম্যাকেঞ্চি। একটি করে উইকেট নেন ফার্গুসন এবং নিশাম।

১৭০ রানের টার্গেট তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার বোলারদের নিয়ে নিউজিল্যান্ডের দুই ওপেনার টিম সেইফার্ট ও ফিন অ্যালেন এভাবে ছেলেখেলা করবেন তা ইডেনে উপস্থিত ৪০ হাজার দর্শকও কল্পনা করতে পারেননি। প্রথম বল থেকেই চরম আক্রমণের পথ বেছে নেন দু’জনে। তাঁদের এই বিধ্বংসী ব্যাটিংয়ে ছত্রভঙ্গ হয়ে যায় প্রোটিয়া বোলিং অ্যাটাক। মাত্র ১২.৫ ওপারে মাত্র ১ উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় নিউজিল্যান্ড।

দশম ওভারের প্রথম বলে রাবাডা যখন সেইফার্টকে ফেরান, তখন ম্যাচ হাতের বাইরে বেরিয়ে গিয়েছে। ১১৭ রানে একমাত্র উইকেটটি পড়ে নিউজিল্যান্ডের। ৩৩ বলে সাত বাউন্ডারি ও জোড়া ওভার বাউন্ডারির সাহায্যে ৫৮ রান করে বোল্ড হয়ে ফেরেন সেইফার্ট। কিন্তু বিধ্বংসী অ্যালেনকে আটকানো সম্ভব হয়নি কোনও প্রোটিয়া বোলারের। ৩৩ বলে ১০ বাউন্ডারি এবং আট ওভার বাউন্ডারির সাহায্যে ১০০ রানে অপরাজিত থেকে দলকে ফাইনালে তুলেই মাঠ ছাড়েন অ্যালেন। ১১ বলে ১৩ রান করে অপরাজিত থেকে যান রবীন্দ্র।
আরও পড়ুন: Air India: আটকে থাকা যাত্রীদের জন্য বড় সুখবর আনল এয়ার ইন্ডিয়া
নিউজিল্যান্ডের বুধবারের এই পারফরমেন্স দেখে সব থেকে খুশি হবেন শাহরুখ খান! তার সঙ্গে অবশ্যই কেকেআর ভক্তরাও। কারণ বুধবারের ম্যাচের দুই নায়ক সেইফার্ট ও অ্যালেন যে আর সপ্তাহখানেক পরই এই ইডেনেই কলকাতার নাইট রাইডার্সের জার্সি গায়ে মাঠে নামবেন। সেই সঙ্গে নাইট জার্সিতে এবার দেখা যাবে রাচীন রবীন্দ্রকেও। তাই বুধবার ‘ঘরের ছেলেদের’ এই তাণ্ডব দেখে আইপিএলের জন্য আশায়, এখন থেকেই বুক বাঁধতে শুরু করে দিয়েছেন নাইট সমর্থকরা (New Zealand)।


