Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের বদলা নেওয়ার মঞ্চ অতটা সহজ হবে না নিউ জিল্যান্ডের (New Zealand)।
ফাইনালের লক্ষ্যে দুই দল (New Zealand)
চলতি বিশ্বকাপের পুরো টুর্নামেন্ট অপরাজিত থেকে বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে গিয়েছে প্রোটিয়া শিবির আর অন্যদিকে বেশ কষ্ট করে সেমিতে জায়গা করতে হয়েছে নিউ জিল্যান্ডকে। অপরাজিত দক্ষিণ আফ্রিকার কাছে গ্রুপ পর্বের ম্যাচে হারতে হয়েছিল ব্ল্যাক ক্যাপ শিবিরকে। সেই হারের বদলা নেওয়ার সুযোগ রয়েছে ক্রিকেটের নন্দন কাননে (New Zealand)।
প্রত্যাঘাতের সুযোগ থাকলেও সেটা মোটেও সহজ হবে না নিউ জিল্যান্ডের জন্য। কারণ দক্ষিণ আফ্রিকার টপ অর্ডারে একদিকে যেমন মার্করাম, ডি কক রয়েছেন তেমন তারপর ব্রেভিস, মিলারদের মতো প্লেয়ার রয়েছেন। যারা প্রয়োজনে যেমন পরিস্থিতি বুঝে খেলা ধরতে পারেন তেমন অন্যদিকে বিধ্বংসী ব্যাটিংও করতে পারেন। তাছাড়াও তাদের বোলিং গভীরতাও যথেষ্ট। এবারের বিশ্বকাপের অন্যতম দাবিদার হিসেবেই মনে করা হচ্ছে দক্ষিণ আফ্রিকাকে। অন্যদিকে এইংলান্ডের বিরুদ্ধে ম্যাচ নিজেদের পক্ষে থেকেও হাতছাড়া করতে হয়েছে নিউ জিল্যান্ডকে। সুতরাং লড়াই যে হাড্ডাহাড্ডি হতে চলেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না।
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচেও দেখা গিয়েছে ইডেনের পিচ ব্যাটিং সহায়ক। ২০০ প্লাস রান উঠে যেতেই পারে। সেক্ষেত্রে টস যেটা খুবই গুরুত্বপূর্ণ হবে যেকোন দলের কাছে। ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারতের ম্যাচেও দেখা গিয়েছিল রান চেজ করতে নেমে কিছুটা সহায়তা বাড়তি পেতে পারেন ব্যাটাররা। তবে প্রথমে ব্যাট করে ২১৫-২২০ রান না করলে সমস্যায় পড়তে হতে পারে যেকোন দলকে (New Zealand)।

আরও পড়ুন: Defence Index: পতনের বাজারেও আশা জাগাচ্ছে ডিফেন্স সেক্টরের স্টক
নিউ জিল্যান্ডের ব্যাটিং গভীরতাও যথেষ্ট। তবে ইংল্যান্ডের কাছে মার খান স্পিনার সোধি এবং ফিলিপস। শেষ ৩ ওভারে ৪২ রান তুলে জিতে যায় ইংল্যান্ড। সেই কারণেই নিউ জিল্যান্ড অধিনায়ক স্যান্টনার বলছেন, ‘সেমিফাইনালে কোনও ভুলের সুযোগ নেই। নিজেদের ভুলগুলো শুধরে নিতে হবে। দক্ষিণ আফ্রিকার সঙ্গে আমরা গ্রুপে খেলেছি। কাজেই টিমটা কখন কী করে, তা নিয়ে একটা ধারণা আছে।’
বিশ্বকাপে বিশেষজ্ঞদের মতে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ফেভারিট হিসেবেই এগিয়ে রাখছেন। দুই বছর আগে একটুর জন্য বিশ্বকাপ ফাইনাল জিততে পারেনি প্রোটিয়ারা। বাভুমার নেতৃত্বে টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে নিজেদের ‘চোকার্স’ তকমা ঘুচিয়েছে। এবার লক্ষ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ (New Zealand)।


