Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির শেয়ার দরে ব্যাপক হারে বৃদ্ধি। সোমবার নিফটি আইটি সেক্টরাল ইনডেক্স ১.৮১ শতাংশ বেড়ে পৌঁছে গিয়েছিল ৩৭ হাজার ৫৫৪ পয়ন্টে (Nifty IT)।
লাফিয়ে বাড়ল Nifty IT ইনডেক্স (Nifty IT)
চলতি সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনে ব্যাপক বৃদ্ধি দেখা গেল Nifty IT সেক্টরাল ইনডেক্সের। সেক্টরাল ইনডেক্সের এই অগ্রগতির পিছনে দেশের শেয়ার বাজারের একাধিক আইটি কোম্পানির স্টক প্রাইসে বড় অঙ্কের বৃদ্ধি রয়েছে (Nifty IT)।
সোমবার নিফটি আইটি সেক্টোরাল ইনডেক্স ১.৮১ শতাংশ ৩৭ হাজার ৫৫৪ পয়েন্টে পৌঁছে গিয়েছিল। তবে এই সেক্টোরাল ইনডেক্সের তুলনায় সোমবার স্টক মার্কেটের দুই বেঞ্চমার্ক ইনডেক্সের বৃদ্ধি হয়েছে তুলনায় কম। ০.১২ শতাংশের আশেপাশে বেড়েছে সেনসেক্স ও নিফটি৫০-র পয়েন্ট।
এ দিনের ট্রেডিং সেশনে দেশের প্রথম সারির একাধিক তথ্যপ্রযুক্তির সংস্থার শেয়ার দরে বৃদ্ধি হয়েছে। টেক মাহিন্দ্রার শেয়ার দর ৩.১৮ শতাংশ বেড়েছে। ২.৫৮ শতাংশ বেড়েছে ইনফোসিসের শেয়ার দর। ২০.০৮ শতাংশ শেয়ার দর বেড়েছে কোফর্জের। ১.৯৯ শতাংশ বেড়েছে এইচসিএল টেকনোলজির শেয়ার দর। ২.০৯ শতাংশ শেয়ার দর বেড়েছে এমফ্যাসিসের শেয়ার দর। ১.৮৪ শতাংশ বেড়েছে উইপ্রোর শেয়ার দর। ১.৬৭ শতাংশ বেড়েছে ওএফএসএস-এর শেয়ার দর। ০.৮৯ শতাংশ শেয়ার দর বেড়েছে টাটা কনসালটেন্সি সার্ভিসের।
আরও পড়ুন: Daily Horoscope: শনির ঘরে শুক্র-মঙ্গলের মিলন, কার ভাগ্য়ে কী আছে লেখা?
বিশেষজ্ঞদের মতে সোমবার আইটি স্টকগুলির বৃদ্ধির পিছনে একাধিক ফ্যাক্টর কাজ করেছে। ইক্যুইনমিক্স রিসার্চের ফাউন্ডার জি চোক্কালিঙ্গম মনে করছেন, গত সপ্তাহের কারেকশনের পরে স্মার্ট হয়েছে আইটি স্টকগুলির ভ্যালুয়েশন। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই বৈঠক হবে ইউএস ফেডারেল রিজার্ভের। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে সুদের হার হ্রাস সংক্রান্ত বিষয়ে। এই সিদ্ধান্ত আমেরিকার কর্পোরেট টেক স্পেন্ডিং বৃদ্ধির পক্ষে সহায়ক হয়। যার ফলে পরোক্ষ লাভবান হতে পারে ভারতের বিভিন্ন আইটি সংস্থা। বিশেষজ্ঞদের মতে এই আশাতেই সোমবার এই বৃদ্ধি হয়েছে (Nifty IT)।
(কে টিভি বাংলা ডিজিটাল কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে। বিনিয়োগ করার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)


