Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিহারের রাজনীতিতে বড়সড় (Nitish Kumar) পরিবর্তনের ইঙ্গিত মিলছে। দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার কি তবে এবার পদ ছাড়তে চলেছেন? রাজনৈতিক মহলে জোর জল্পনা, খুব শীঘ্রই মুখ্যমন্ত্রীর আসনে দেখা যেতে পারে নতুন মুখকে।
কার হাতে যাবে রাজ্যের দায়িত্ব? (Nitish Kumar)
প্রায় দু’দশক ধরে বিহারের রাজনীতির কেন্দ্রবিন্দুতে (Nitish Kumar) রয়েছেন নীতীশ কুমার। একাধিকবার শপথ নিয়ে তিনি রাজ্যের প্রশাসনিক নেতৃত্ব সামলেছেন। ফলে তাঁর ইস্তফার সম্ভাবনা ঘিরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে-তাঁর পর কে? কার হাতে যাবে রাজ্যের দায়িত্ব?

রাজনৈতিক মহলে জল্পনা (Nitish Kumar)
সম্প্রতি রাজ্যসভার সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন (Nitish Kumar) নীতীশ। বিধায়ক এবং সাংসদ-দুটি পদ একসঙ্গে রাখা সম্ভব নয় বলেই সূত্রের দাবি, তিনি শিগগিরই বিধান পরিষদ থেকে ইস্তফা দিতে পারেন। সেই পথ ধরেই মুখ্যমন্ত্রীর পদ থেকেও সরে দাঁড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।
কেন এই সিদ্ধান্ত?
এই সিদ্ধান্ত ঘিরে দলীয় অন্দরেও কিছুটা অস্বস্তির ইঙ্গিত মিলেছে। জেডি(ইউ)-র একাংশের দাবি, এই পদক্ষেপে তাঁদের আপত্তি ছিল। কিন্তু শেষ পর্যন্ত নীতীশ নিজের সিদ্ধান্তেই অনড় থাকেন বলে জানা যাচ্ছে। অন্যদিকে বিরোধী শিবির থেকেও শুরু হয়েছে তীব্র সমালোচনা। আরজেডি নেতা তেজস্বী যাদব অভিযোগ করেছেন, নীতীশ কুমারের এই পরিবর্তনের পেছনে বিজেপির চাপ রয়েছে। তাঁর দাবি, রাজ্যসভায় যাওয়ার ব্যাপারে নীতীশের ব্যক্তিগত আগ্রহ ছিল না, বরং জোট রাজনীতির চাপে তাঁকে এই পথে হাঁটতে হয়েছে।

আরও পড়ুন: Sudipta Chakraborty: রাহুলের অস্বভাবিক মৃত্যু? নিরপেক্ষ তদন্তের দাবি সুদীপ্তার
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মুখ্যমন্ত্রীর পদ ছাড়লে নীতীশ কুমারের প্রশাসনিক ক্ষমতা অনেকটাই কমে যাবে। ফলে এই পদক্ষেপ তাঁর রাজনৈতিক ভবিষ্যতের জন্য কতটা কার্যকর হবে, তা নিয়েও প্রশ্ন উঠছে। সব মিলিয়ে বিহারের রাজনৈতিক পরিস্থিতি এখন বেশ অস্থির। নীতীশ কুমার সত্যিই ইস্তফা দিলে রাজ্যে ক্ষমতার সমীকরণে বড়সড় পরিবর্তন আসতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।


