Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: গ্ল্যামার আর নাচের ঝলকে যাঁর (Nora Fatehi) নাম বারবার উঠে আসে, তিনি নোরা ফতেহি। তবে শুধু পারফরম্যান্স নয়, নিজের বক্তব্যের কারণেও প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। গত বছর রণবীর আল্লাহবাদিয়া-র পডকাস্টে নারীবাদ নিয়ে তাঁর কিছু মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। অনেকেই তাঁকে নারীবাদ-বিরোধী বলে সমালোচনা করেছিলেন।
নারীবাদের বিরোধী? (Nora Fatehi)
সম্প্রতি লিলি সিং-এর পডকাস্টে এসে সেই বিতর্ক নিয়েই মুখ খুললেন নোরা (Nora Fatehi)। তাঁর দাবি, তাঁর বক্তব্যের আসল অর্থ অনেকটাই হারিয়ে গিয়েছিল ছোট ছোট ভাইরাল ক্লিপের ভিড়ে। তিনি স্পষ্ট করে জানান, নারীবাদের বিরুদ্ধে তিনি নন, বরং চরমপন্থী বা একপেশে মানসিকতার বিরোধিতা করেন।

সম্পর্কের ভারসাম্য জরুরি (Nora Fatehi)
নোরা নিজের জীবনের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। তিনি বলেন, একক অভিভাবকের সন্তান হিসেবে বড় হওয়ায় জীবনের অনেক কঠিন দিক খুব কাছ থেকে দেখেছেন। সেই কারণেই তিনি মনে করেন, একটি পরিবারে দুইজন অভিভাবকের উপস্থিতি মানসিকভাবে গুরুত্বপূর্ণ। সেটা পুরুষ-নারী বা সমলিঙ্গের দম্পতি-যেই হোক না কেন, সম্পর্কের ভারসাম্য থাকা জরুরি।

আরও পড়ুন: Asha Bhosle Died: আভি না যাও ছোড়কে… নিভল ‘আশা’র আলো
তাঁর মতে, “আমি একাই সব পারি” এই মনোভাব সমাজে এক ধরনের বিচ্ছিন্নতা তৈরি করছে। মানুষ যতই স্বনির্ভর হোক না কেন, একে অপরের ওপর নির্ভরশীল হওয়াটাও সমানভাবে প্রয়োজন। নোরা মনে করেন, নারী-পুরুষ উভয়েরই দায়িত্ব রয়েছে সম্পর্ককে টিকিয়ে রাখার। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, স্বাধীনতা মানে একা হয়ে যাওয়া নয়। বরং পারস্পরিক শ্রদ্ধা, দায়িত্ববোধ এবং নির্ভরতার মধ্যেই একটি সুস্থ সমাজ গড়ে ওঠে।


