Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কয়েক দিন ধরেই বিতর্কের (Nora Fatehi) কেন্দ্রবিন্দুতে ছিল একটি গান। শেষমেশ সেই বিতর্কই চূড়ান্ত পরিণতি পেল। ‘অশালীনতা’র অভিযোগে নিষিদ্ধ করা হল সঞ্জয় দত্ত ও নোরা ফতেহি অভিনীত ‘সরকে চুনর তেরি সরকে’ গানটি। কন্নড় ছবি ‘কেডি: দ্য ডেভিল’-এর এই গান মুক্তির পর থেকেই সমাজমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়ে।
‘যৌন ইঙ্গিত’ (Nora Fatehi)
গানটির দৃশ্যে একটি বারের মধ্যে নোরা ফতেহির (Nora Fatehi) নাচ এবং তার উপস্থাপনা নিয়ে আপত্তি ওঠে। বিশেষ করে নাচের কিছু ভঙ্গি এবং গানের কথায় ‘যৌন ইঙ্গিত’ রয়েছে বলে অভিযোগ তোলেন নেটাগরিকদের একাংশ। অনেকেই প্রশ্ন তোলেন, নারীর উপস্থাপন এইভাবে হওয়া কতটা যুক্তিযুক্ত। বিতর্ক আরও তীব্র হয় যখন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতও প্রকাশ্যে এই গানের বিরোধিতা করে নিষিদ্ধ করার দাবি জানান।

সংসদেও উপস্থিত বিষয় (Nora Fatehi)
পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে বিষয়টি সংসদেও ওঠে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব স্পষ্টভাবে জানান, বাক্স্বাধীনতার মধ্যেও একটি সীমারেখা থাকা প্রয়োজন। সেই সীমা লঙ্ঘিত হয়েছে বলেই এই গানটি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর মতে, শিল্পের স্বাধীনতা গুরুত্বপূর্ণ হলেও তা যেন সমাজ ও সংস্কৃতির মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক না হয়, সেদিকেও নজর রাখা জরুরি।

আরও পড়ুন: Kolkata Metro: মেট্রো স্টেশনে টাঙানো হচ্ছে নিষিদ্ধ জিনিসের তালিকা
বিরোধিতা
অন্যদিকে, ছবির পরিচালকের পরিবারের পক্ষ থেকে এই বিতর্কের বিরোধিতা করা হয়েছে। তাঁদের বক্তব্য, সিনেমা বা অন্য মাধ্যমে আরও স্পষ্ট বিষয়বস্তু থাকলেও সেগুলি নিয়ে এতটা প্রশ্ন ওঠে না, অথচ একটি গানকে ঘিরে এত বড় বিতর্ক তৈরি হওয়া যথেষ্ট আশ্চর্যের।



