Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর (NTR Jr) শুটিং করতে গিয়ে আহত হয়েছেন। খবর ছড়িয়ে পড়তেই অভিনেতার অনুরাগীদের মধ্যে চরম উদ্বেগ দেখা দেয়। অনেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। কেউ কেউ আবার প্রশ্ন তোলেন ,এমন বড় তারকার শারীরিক অবস্থা নিয়ে কেন কোনও সঠিক তথ্য প্রকাশ করা হচ্ছে না? সত্য গোপন করলে তো অনর্থক গুজব ছড়িয়ে পড়বে!
গুজব ও ভুল খবর (NTR Jr)
এই পরিস্থিতির মধ্যেই কিছু সময় পরে জুনিয়র এনটিআরের (NTR Jr) পক্ষ থেকে প্রকাশ করা হয় একটি অফিসিয়াল বিবৃতি। সেখানে জানানো হয়েছে, অভিনেতা শুটিং চলাকালীন সামান্য আহত হয়েছেন। যদিও আঘাত গুরুতর নয়। শুধুমাত্র চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কয়েকদিন বিশ্রামে থাকতে হবে তাঁকে। আপাতত তিনি বিশ্রামে রয়েছেন এবং সুস্থ আছেন। অভিনেতার পক্ষ থেকে আরও অনুরোধ করা হয়, যেন এই বিষয় নিয়ে কোনও রকম গুজব বা ভুল খবর না ছড়ানো হয়।
কোথায় কীভাবে ঘটল? (NTR Jr)
জানা গেছে, সিনেমার পাশাপাশি বিভিন্ন (NTR Jr)বিজ্ঞাপন বা ব্র্যান্ড শুটেও অংশ নেন জুনিয়র এনটিআর (N. T. Rama Rao Jr.)। তেমনই একটি বিজ্ঞাপন চিত্রের শুটিং চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। তবে ঠিক কীভাবে বা কোথায় ঘটনাটি ঘটেছে ,তা বিস্তারিত ভাবে জানানো হয়নি।
জানা গিয়েছে, ঘটনাটি খুব বড় কিছু নয়, এবং অভিনেতার পেশাগত জীবনে তেমন কোনও প্রভাব ফেলবে না, বলে মনে করছেন অনেকেই। ইতিমধ্যেই জুনিয়র এনটিআরের চিকিৎসা শুরু হয়েছে এবং তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।
দর্শকদের ভালোবাসা
জুনিয়র এনটিআর (N. T. Rama Rao Jr.) শুধু দক্ষিণ ভারতে নয়, সারা দেশের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। ‘আরআরআর’ (RRR) সিনেমার পর তাঁর জনপ্রিয়তা আন্তর্জাতিক পর্যায়েও পৌঁছে গিয়েছে। ফলে তাঁর সামান্য চোট লাগার খবরে স্বাভাবিক ভাবেই অনুরাগীরা চিন্তিত হয়ে পড়েন।
চিন্তার কারণ
এমন এক সময়ে, যখন জুনিয়র এনটিআর (N. T. Rama Rao Jr.) বেশ কয়েকটি বড় প্রজেক্টে কাজ করছেন, তখন এই ধরণের শারীরিক অসুস্থতা অবশ্যই চিন্তার কারণ। তবে অভিনেতার বিবৃতি অনুযায়ী, তিনি খুব দ্রুতই সুস্থ হয়ে আবার শুটিংয়ে ফিরবেন।
আরও পড়ুন: Koel Mallick: মেঘের মধ্যে লুকিয়ে কোয়েল! মহালয়ায় মায়ের সাজে হতবাক ছেলে
উল্লেখ্য, বর্তমানে এনটিআর কাজ করছেন একাধিক বড় বাজেটের ছবিতে। এর মধ্যে সবচেয়ে আলোচিত ছবি হচ্ছে পরিচালক প্রশান্ত নীলের সঙ্গে তাঁর আসন্ন প্রজেক্ট, যার নাম ‘এন টি আর ৩১’ (NTR 31)। ছবিটি অ্যাকশন এবং থ্রিলারে ভরপুর, যেখানে এনটিআরের একেবারে নতুন অবতারে ধরা দেওয়ার কথা। শোনা যাচ্ছে ,এটি হতে চলেছে আন্তর্জাতিক মানের সিনেমা।


