Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: যাঁদের জন্ম তারিখ মাসের ৭, ১৬ বা ২৫-সংখ্যাতত্ত্ব (Numerology 2026) অনুযায়ী তাঁদের মূলাঙ্ক হলো ৭। এই মূলাঙ্কের অধিপতি গ্রহ কেতু, যা আধ্যাত্মিকতা, অন্তর্মুখিতা, মুক্তির সাধনা এবং গভীর চিন্তাশীলতার প্রতীক। সাধারণভাবে এই জাতকেরা শান্ত স্বভাবের, পরিশ্রমী এবং নিজের কাজে নিয়ম-শৃঙ্খলা পছন্দ করেন। তবে ২০২৬ সাল তাঁদের জীবনে বেশ কিছু পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আসছে-বিশেষত কর্মজীবন, অর্থ এবং প্রেমের ক্ষেত্রে।
কর্মজীবন: বাড়বে দায়িত্ব, মিলতে পারে স্বীকৃতি (Numerology 2026)
যাঁরা চাকরির সঙ্গে যুক্ত, তাঁদের আগামী বছর একটু বেশি সতর্ক ও (Numerology 2026) পরিশ্রমী হতে হবে। কাজের চাপ কিছুটা বাড়লেও সেই সঙ্গে উন্নতির দরজা খুলতে পারে। নতুন কোনও দায়িত্ব বা নেতৃত্বের সুযোগ আসতে পারে, যা তাঁদের অবস্থানকে আরও মজবুত করবে।
অন্যদিকে, শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে হবে। আলসেমি করলে সুযোগ হাতছাড়া হতে পারে। নিয়মিত অধ্যয়নই ২০২৬-এ সফলতার পথ খুলে দেবে।
অর্থনৈতিক অবস্থা: উত্থান-পতনের মধ্যেও স্থিরতা (Numerology 2026)
ব্যবসায়ী মূলাঙ্ক ৭-এর জাতকদের বছরটি মিশ্র (Numerology 2026) ফল দিতে পারে। কঠোর পরিশ্রম করলে সাফল্য আসবেই, তবে মাঝেমাঝে কাজে বাধা বা ক্ষুদ্র ক্ষুদ্র ব্যর্থতা দেখা দিতে পারে। এসব অভিজ্ঞতা পরবর্তী সময়ে কাজে আসবে, তাই হতাশ হওয়ার প্রয়োজন নেই।

তবে অর্থনৈতিক দিক থেকে পরিস্থিতি মোটামুটি স্থিতিশীলই থাকবে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বা অসৎ পথে অর্থ উপার্জনের চেষ্টা ক্ষতি ডেকে আনতে পারে। তাই অর্থ ব্যবহারে সতর্কতা বজায় রাখা জরুরি।
প্রেম ও সম্পর্ক: সময় দিন, বুঝুন, সম্মান করুন
সম্পর্কে সৌহার্দ্য বজায় রাখতে মূলাঙ্ক ৭-এর জাতকদের কিছুটা বেশি সময় ও মনোযোগ ব্যয় করতে হবে। কথাবার্তায় সংযম রাখুন এবং প্রিয়জনের মানসিকতা বুঝতে চেষ্টা করুন। ছোটখাটো ভুল বোঝাবুঝি বড় সমস্যায় রূপ নিতে পারে, তাই বিষয়গুলো শান্তভাবে সামলানোই ভালো।
অবিবাহিতদের জন্য পরামর্শ—বিয়ের ব্যাপারে তাড়াহুড়ো না করে সঙ্গীর অনুভূতি ও মানসিকতা সম্পর্কে পরিষ্কার ধারণা নিয়ে সিদ্ধান্ত নিন।

স্বাস্থ্য: সতর্কতা জরুরি
২০২৬ সালে মূলাঙ্ক ৭-এর জাতকদের শারীরিক কিছু সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে হাড়ের ব্যথা, দাঁতের অসুবিধা বা অতিরিক্ত ওজন বৃদ্ধি—এসব বিষয়ে খেয়াল রাখা উচিত। বাইরে বেরোলে জলপানের ক্ষেত্রে সাবধান হওয়া ভালো। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, হালকা ব্যায়াম এবং প্রতিদিন কিছুক্ষণ ধ্যান মানসিক শান্তি ও সুস্থতা বজায় রাখতে সাহায্য করবে।
সারা বছরের শুভ পরামর্শ
মানসিক শান্তি ও ইতিবাচক শক্তি ধরে রাখতে শনিবার অভাবীদের সাহায্য করা ভালো। শীতকালে কম্বল বা গরম কাপড় দান করলে শুভ ফল মিলতে পারে। শনি মন্দিরে কালো কাপড় বা তিল–তেলের প্রদীপ অর্পণও শুভ বলে মনে করা হয়।
আরও পড়ুন: SSC: এসএসসি নিয়োগ মামলায় বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
শুভ রঙ ও সংখ্যা
২০২৬ সালে হালকা নীল, সবুজ এবং গোলাপি রঙ সৌভাগ্য বয়ে আনতে পারে। শুভ সংখ্যা হিসেবে ৫ এবং ৬ বিশেষভাবে শুভ বলে বিবেচিত।


