Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের ক্রীড়াজগতে গর্বের (Padma Shri Honour) মুহূর্ত। দেশের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মশ্রী পেলেন দুই বিশ্বজয়ী অধিনায়ক-হরমনপ্রীত কৌর ও রোহিত শর্মা। রবিবার কেন্দ্রীয় সরকার মোট ১৩১ জনের নাম ঘোষণা করে পদ্ম পুরস্কারের তালিকা প্রকাশ করেছে। তার মধ্যেই ক্রীড়াক্ষেত্রে উজ্জ্বল অবদানের স্বীকৃতি হিসেবে জায়গা করে নিলেন এই দুই তারকা ক্রিকেটার।
স্বপ্নপূরণের স্বীকৃতি (Padma Shri Honour)
হরমনপ্রীত কৌরের ক্ষেত্রে এই সম্মান যেন দীর্ঘ লড়াই (Padma Shri Honour) ও স্বপ্নপূরণের স্বীকৃতি। গত বছর তাঁর নেতৃত্বেই ভারতের মহিলা ক্রিকেট দল প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়ে। টানা তিন ম্যাচে হারের পর সেমিফাইনালে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারানো, তারপর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে পরাস্ত করা-পুরো অভিযানের কেন্দ্রে ছিলেন হরমনপ্রীত। পাঁচটি ওয়ানডে বিশ্বকাপ খেলা এই অভিজ্ঞ অধিনায়কের নেতৃত্বগুণ ও মানসিক দৃঢ়তা গোটা দেশের প্রশংসা কুড়িয়েছে। পদ্মশ্রী প্রাপ্তির খবরে আবেগপ্রবণ হরমনপ্রীত জানান, রাষ্ট্রপতি ভবন থেকে ফোন আসার খবর প্রথমে তাঁর বাবা-মাই পেয়েছিলেন, আর সেটাই তাঁর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।

অনবদ্য সাফল্য (Padma Shri Honour)
২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করা (Padma Shri Honour) হরমনপ্রীত ২০১৭ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক ইনিংস খেলে বিশ্বমঞ্চে পরিচিতি পান। সেই বছরই পান অর্জুন পুরস্কার। তাঁর কথায়, ক্রিকেট জীবনে বিশ্বকাপ জেতা, অর্জুন পুরস্কার পাওয়া এবং শেষে পদ্মশ্রী-সবই ছিল শৈশবের স্বপ্ন, যা একে একে পূরণ হয়েছে।

অন্যদিকে, পুরুষ ক্রিকেটে রোহিত শর্মার অবদানও অনস্বীকার্য। ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভারতকে পৌঁছে দেওয়া, ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় এবং ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের কৃতিত্ব রয়েছে তাঁর নেতৃত্বে। টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেও ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন তিনি। হরমনপ্রীতও রোহিতের সাফল্যের প্রশংসা করে জানিয়েছেন, কঠোর পরিশ্রমেরই ফল এই স্বীকৃতি।
আরও পড়ুন: Padma Awards 2026: প্রজাতন্ত্র দিবসের আগে পদ্ম পুরস্কার ঘোষণা, বাংলার ঝুলিতে ১১ পদ্মশ্রী
এবছর মোট ১১৩ জনকে পদ্মশ্রী প্রদান করা হচ্ছে, যাঁরা ক্রীড়া, শিল্প, সাহিত্য ও জনসেবার মতো বিভিন্ন ক্ষেত্রে কাজ করছেন। ক্রীড়াক্ষেত্রে পদ্মভূষণ পেয়েছেন একমাত্র টেনিস কিংবদন্তি বিজয় অমৃতরাজ। সব মিলিয়ে পদ্ম পুরস্কারের তালিকা আবারও তুলে ধরল দেশের নানা ক্ষেত্রের অবদানকারী মানুষদের সম্মান জানানোর ঐতিহ্য।


