Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পাকিস্তানের সিন্ধ প্রদেশে ক্রমবর্ধমান দমননীতি (Pak Sindh Protest) ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় মানুষ। সম্প্রতি করাচি ও হায়দরাবাদসহ একাধিক এলাকায় হাজার হাজার সিন্ধি মানুষ রাস্তায় নেমে আসেন। তারা জাতীয় সড়ক অবরোধ করে টানা কয়েক ঘণ্টা অবস্থান বিক্ষোভ চালান। তাদের অভিযোগ, পাকিস্তান সরকার ও নিরাপত্তা বাহিনী দীর্ঘদিন ধরে সিন্ধি জনগণের উপর রাজনৈতিক, ভাষাগত ও অর্থনৈতিকভাবে চাপ সৃষ্টি করছে। মূলত বিক্ষোভকারী ংগঠন জিয়া সিন্ধ সাহাজের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ করা হয়।
নিখোঁজ সমাজকর্মীরা, দাবি বিক্ষোভকারীদের (Pak Sindh Protest)
বিক্ষোভকারীদের দাবি, সাম্প্রতিক কয়েক মাসে সিন্ধ প্রদেশে বহু (Pak Sindh Protest) সমাজকর্মীর খোঁজ মিলছে না। পরিবারগুলির অভিযোগ, তাদের জোর করে তুলে নিয়ে গেছে গোপন সংস্থাগুলি। এর মধ্যেই জিয়া সিন্ধ মাহাজের পক্ষ থেকে নিখোঁজ ঘোষণা করা দুই ব্যক্তি ঘানি আমান চান্ডিও এবং সারমাদ মীরানিকে গ্রেফতার করেছে পাকিস্তানি কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট। তাদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছে ওই বিভাগ। অবস্থান বিক্ষোভ থেকে এছাড়াও স্থানীয় ভাষা ও সংস্কৃতির দমন, শিক্ষা ও কর্মক্ষেত্রে বৈষম্য, এবং প্রাকৃতিক সম্পদের বণ্টনে বঞ্চনার অভিযোগও উঠেছে।
স্বাধীনতা ও ন্যায়ের দাবি (Pak Sindh Protest)
বিক্ষোভ চলাকালীন বিক্ষোভকারীরা “সিন্ধির স্বাধীনতা ও ন্যায়ের দাবি” (Pak Sindh Protest) স্লোগান তুলেন। তারা ঘোষণা করেন, সরকার যদি অবিলম্বে নিখোঁজদের মুক্তি না দেয় এবং সিন্ধি জনগণের অধিকার পুনরুদ্ধার না করে, তাহলে আন্দোলন আরও জোরদার হবে। জিয়া সিন্ধ মাহাজের প্রধান মূলত পিপিপি-কে সিন্ধের খারাপ হতে থাকা পরিস্থিতির জন্য দায়ী করেছেন।
আরও পড়ুন: Tourists Stranded Everest: এভারেস্টে পর্যটক বন্দী, লুকলায় বিমান চলাচল বন্ধ!
ঐক্য রক্ষায় পদক্ষেপ, দাবি পাক সরকারের (Pak Sindh Protest)
এদিকে, পাকিস্তান প্রশাসন বলেছে, দেশের ঐক্য রক্ষার জন্য তারা (Pak Sindh Protest) পদক্ষেপ নিচ্ছে এবং “অবৈধ” কার্যকলাপে জড়িত কিছু গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে মানবাধিকার সংগঠনগুলি বলছে, সরকারের এই ব্যাখ্যা দমননীতির আড়াল মাত্র।
পাকিস্তানের অভ্যন্তরীণ অস্থিরতার নয়া ইঙ্গিত?
বিশ্লেষকদের মতে, সিন্ধ অঞ্চলের এই বিক্ষোভ পাকিস্তানের অভ্যন্তরীণ অস্থিরতার নতুন ইঙ্গিত। অর্থনৈতিক সংকট, বেকারত্ব ও রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে এই আন্দোলন আরও বিস্তৃত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সিন্ধিদের এই প্রতিবাদ পাকিস্তানের জাতিগত ভারসাম্য ও গণতান্ত্রিক ভবিষ্যতের উপর নতুন প্রশ্ন তুলেছে


