Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আফগানিস্তানে ফের বড়সড় (Pakistan Airstrike) হামলার অভিযোগ উঠল পাকিস্তানের বিরুদ্ধে। শুক্রবার ভোর থেকে রাজধানী কাবুল-সহ আফগানিস্তানের একাধিক শহরে পাকিস্তানের বায়ুসেনা বোমাবর্ষণ চালিয়েছে বলে অভিযোগ করেছে তালিবান প্রশাসন। এই হামলায় শিশু ও মহিলা-সহ অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
কাবুলের একাধিক এলাকায় বোমা বর্ষণ (Pakistan Airstrike)
কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান (Pakistan Airstrike) জানিয়েছেন, কাবুলের পাশাপাশি কন্দহর, পক্তিয়া এবং পক্তিকাতেও বোমাবর্ষণ করা হয়েছে। কন্দহর বিমানবন্দরের কাছাকাছি একটি তেলের ডিপোতেও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। তালিবান সূত্রে দাবি করা হয়েছে, পাকিস্তানের হামলায় জনবসতিপূর্ণ এলাকাগুলিকেই নিশানা করা হয়েছে। যদিও এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

জাহিদের হুঁশিয়ারি (Pakistan Airstrike)
এই ঘটনার পরই পাকিস্তানের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তালিবান। তারা সতর্ক করে বলেছে, পাকিস্তান যদি দ্রুত এই হামলা বন্ধ না করে, তবে আরও বড় ধরনের পাল্টা আঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে। আফগানিস্তানের বল্খ প্রদেশের তালিবান গভর্নরের মুখপাত্র হাজি জাহিদ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রয়োজনে পাকিস্তানের বড় বড় শহরও তাদের লক্ষ্যবস্তু হতে পারে।
সীমান্ত এলাকায় সংঘর্ষের ঘটনা
উল্লেখ্য, পশ্চিম এশিয়ায় সামরিক উত্তেজনা শুরুর আগেই আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত এলাকায় সংঘর্ষের ঘটনা বাড়তে শুরু করেছিল। ফেব্রুয়ারির শেষ দিকে পক্তিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলার অভিযোগ তোলে আফগানিস্তান। সেই সময়ও বহু সাধারণ মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছিল।

আরও পড়ুন: Flight Price Hike: পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব, আকাশছোঁয়া আবু ধাবি–দিল্লি উড়ানের ভাড়া!
অন্যদিকে পাকিস্তানের দাবি, তারা জনবসতিপূর্ণ এলাকায় নয়, বরং আফগানিস্তানে থাকা জঙ্গি ঘাঁটিগুলিকেই লক্ষ্য করে হামলা চালাচ্ছে। পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানের মাটি ব্যবহার করে জঙ্গিরা তাদের দেশে হামলা চালাচ্ছে। তাই দেশের নিরাপত্তা রক্ষার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ইসলামাবাদ।


